পূর্ব সিকিমে ব্যাপক তুষারপাতে আটক প্রায় ১২০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী! ফিরিয়ে আনা হচ্ছে গ্যাংটকে
পূর্ব সিকিমে ব্যাপক তুষারপাত। যে কারণে আটকে পড়েন প্রায় ১২১৭ জন পর্যটক। বুধবার রাতে পর্যটকদের উদ্ধার করে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই উদ্ধার অভিযানে তাদের লক্ষ্য ছিল নিরাপদে সবাইকে উদ্ধার করা। তা তারা করতে পেরেছেন।
অন্যদিকে সরকারি আধিকারিকরা গ্যাংটক থেকে সতেরো মাইলের দিকে যাচ্ছেন। সেখানে থেকে পর্যটকদের গ্যাংটকে সরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। এইসব পর্যটকদের মধ্যে বয়স্ক, শিশু ও মহিলারাও রয়েছেন। প্রতিকূল আবহাওয়া এবং তুষারপাতের কারণে পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় তারা আটকে পড়েছিলেন।

দেশ বিদদেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা পুর্ব সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। বুধবারও তারা পুর্ব সিকিমের উচু জায়গায় ঘুরতে যান। আচমকাই প্রবল তুষারপাত হয়। ফলে ছাঙ্গু থেকে গ্যাংটক ফেরার পথে পর্যটক বোঝাই চার চাকার গাড়ি গুলি সেই তুষারপাতে আটকে পড়ে। মূহুর্তের মধ্যে সাদা বরফের চাদরে ঢাকা পড়তে থাকে গাড়িগুলো।
পর্যটকরা জানিয়েছেন, তাঁরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, হয়ত তারা আর প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবেন না। এভাবে আটকে পড়ে ঠান্ডায় জমে যাবেন। তখনই দেব দূতের মতো এগিয়ে আসেন সেনা জওয়ানরা।
ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস উদ্ধার অভিযান পরিচালনা করেছ। যা শেষ করতে বুধবার গভীর রাত হয়ে যায়। আটকে পড়া সব পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া ছাড়াও, তাদের আশ্রয়, গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার-সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয় বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। পর্যটকদের থাকার বন্দোবস্ত করতে সেনাবাহিনীর ব্যারাক খালি করে দেওয়া হয়।
সেনাবাহিনীর তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে ত্রাণ ও স্বাচ্ছন্দ্য প্রদান করা হয়েছে। অন্যদিকে আটকে পড়া পর্যটকরাও সেনাবাহিনীর প্রতি তাঁদের কৃতষ্ণতা প্রকাশ করেছেন। শুধু এইবারেই নয়, হিমালয়ের উঁচু এলাকায় পাহারা দেওয়ার সময় পর্যটক ও জনগণকে এইভাবেই সহায়তা দিয়ে থাকে বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications