ওয়েনাড়ে উদ্ধারের জন্য নামানো হচ্ছে সেনা, কত মানুষ আটকে আছে ভূমিধসে?
যত সময় যাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। কেরালার ওয়েনাড় এলাকায় কাদা জলের স্রোত বয়ে চলেছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি কতটা উদ্বেগজনক হবে? তাই নিয়ে চলছে চুলচেঁড়া আলোচনা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ জন ওয়েনাড়ে মারা গিয়েছেন। তার মধ্যে তিন জন শিশু রয়েছে। কেরল সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে খবর পাঠিয়েছে। বহু মানুষ আটকে রয়েছে ওই সব এলাকায়। ফলে দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করতে হবে। এই লক্ষই এখন সবার আগে রয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা ৪৪।

মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে। প্রবল বৃষ্টি চলছে ওই সব এলাকায়। জলের স্রোত উপর থেকে বয়ে চলেছে। যে কোনও সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে৷ শতাধিক মানুষ ওই সব এলাকায় আটকে রয়েছেন৷ বহু মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ে জখম হয়েছে।
মৃতের সংখ্যা আর কত বাড়তে পারে? সেই বিষয়ে দুশ্চিন্তা রয়েছে৷ ত্রাণ ও উদ্ধারের জন্য সেনাবাহিনীর ডাক পড়েছে৷ যত দ্রুত মানুষদের উদ্ধার করা যায়, সেদিকেই এখন লক্ষ্য রাখা হয়েছে৷ চুরামালা শহর, থান্ডারনাদ গ্রাম, পোথুকাল গ্রামের বাসিন্দারা আতঙ্কিত।
প্রশাসন জানিয়েছে, ভূমিধসের কারণে মুন্ডক্কাই, চুরালমালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রাম সহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই সব এলাকা।
বহু এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। সাধারণ মানুষদের উদ্ধার করে শিবিরে নিয়ে আসা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের জন্য খানাতল্লাশি চলছে। এনডিআরএফ উদ্ধারকার চালাচ্ছে। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল, যে উদ্ধারকাজ করতে বেগ পেতে হচ্ছে।
ওয়েনাড়ে ভূমিধসে উদ্ধারের জন্য রাজ্য সরকার ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে। ১২২ পদাতিক ব্যাটালিয়ন (টিএ) মাদ্রাজ সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে এই দল কাজ করবে। ৪৩ জন জওয়ান প্রাথমিকভাবে উদ্ধারকাজে নামবে বলে জানা গিয়েছে। দলটিতে একজন মেডিকেল অফিসার রয়েছে। দু'জন জুনিয়র কমিশন অফিসার (জেসিও) আছেন।












Click it and Unblock the Notifications