Jammu And Kashmir: ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, জখম এক জওয়ান
জম্মু ও কাশ্মীরে ফের বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ। গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে ভূস্বর্গে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন এক জওয়ান।
জঙ্গি তৎপরতা গত কয়েক মাসে হঠাৎ করে বেড়ে গিয়েছে ভূস্বর্গে। একাধিক জায়গায় সেনাবাহিনীকে টার্গেট করে হামলা চালিয়েছে জঙ্গিরা। কাশ্মীরে জঈশের মদতে ফের জেগে উঠছে জঙ্গিরা। পর পর কয়েকটি জঙ্গি হামলার ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কাশ্মিরী টাইগার্স নামে জঙ্গি সংগঠন। তারা জইশের মদত পুষ্ট বলে জানা গিয়েছে।

গোপন সূত্রে সেনাবাহিনী খবর পেয়েছে যে ভূস্বর্গে ৪০ থেকে ৫০ জন পাক জঙ্গি অনুপ্রবেশ করেছে। তাঁরা ভাল করে প্রশিক্ষণ নিয়ে এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করেছে। তাদের কাছে অত্যাধুনিক নাইট ভিশন যুক্ত মার্কিন রাইফেল রয়েছে। রয়েছে রাবার বুলেট সহ একাধিক অস্ত্র। সেনাকে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত অস্ত্র নিয়ে তারা অনুপ্রবেশ করেছে বলে জানতে পেরেছে সেনা। তারপর থেকে ভূস্বর্গে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে দ্বিতীয়বার সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটল। গতকাল গ্রামরক্ষী বাহিনীর সদস্যের বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী তৎপর হয়ে জঙ্গিদের মোকাবিলা করে। তারপরে আবার অনুপ্রবেশের চেষ্টা রুখতে গিয়ে জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময় হয় সেনা বাহিনীর।
চলতি বছরে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে ১১ জন নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে। এছাড়াও এক গ্রামরক্ষী বাহিনীর সদস্য এবং ৫ জঙ্গির মৃত্যু হয়েছে। ৬ জেলায় ১২টির বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা জেলায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে ২ সেনার মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে ৫ জওয়ান শহিদ হয়েছেন কাশ্মীরে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications