লাদাখের চিন সীমান্ত পরিদর্শনে সেনাপ্রধান, পাঁচ দফা 'ব্যর্থতা'-র পর লোপ্রোফাইল সফর নিয়ে জোর জল্পনা
শুক্রবার লাদাখ সীমান্তে পৌঁছালেন সেনা প্রধান এমএম নারভানে। লাদাখের ১৪ কোর সেনা রেজিমেন্টের হেডকোয়ার্টার পরিদর্শন করতে গতকাল লেহ যান তিনি। ক্রমেই চিনের সঙ্গে বেড়ে চলা উত্তপ্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই এদিন সেখানে গিয়েছিলেন জেনারেল নারভানে।

লো-প্রোফআইল লাদাখ সফর
সাধারাণত সেনা প্রধানের যেকোনও যাত্রা বা সফর গণমাধ্যমের সামনে তুলে ধরে সেনা। তবে এই ক্ষেত্রে পুরো বিষয়টা শান্ত ভাবে করা হয়েছে। যার জেরে তৈরি হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে আধা দিন ধরে লেহতে থাকা উচ্চপদস্থ সেনা কর্তাদের সঙ্গে আলোচনা করেন সেনা প্রধান নারভানে।

চিন সীমান্তে ৪টি স্থানে উত্তপ্ত পরিস্থিতি
জানা গিয়েছে চিনের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের চারটি বিভিন্ন স্থানে সামনাসামনি যুদ্ধের মতো পরিস্থিতি তৈর হয় ভারতীয় সেনার। এরপরই সেনা প্রধানের এই সফর লাদাখে। এমনিতেই গত কয়েক দিন ধরে লাদাখ ও সিকিম সীমান্তে আসল নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভারত ও চিন অতিরিক্ত সেনা নিয়োগের জেরে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে।

গলওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চিন
বিতর্কিত গলওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এ ছাড়া ডেমচকের কাছাকাছি অঞ্চলেও সেনা সমাবেশ বাড়িয়েছে বেজিং। চিনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লিও।

ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ চিনের
এদিকে চিনের অভিযোগ, লাদাখ ও সিকিম অঞ্চলে ভারত-চিন সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে ভারতীয় সেনা। এর জেরে চিনা সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত টহলদারি ব্যবস্থা-সহ স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে এবং সীমান্ত নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘন করা হয়েছে।

গত কয়েকদিনে একাধিক সংঘর্ষ ভারত-চিন-এর
গত ৫ ও ৬ মে রাতে পূর্ব লাদাখের প্যাংগং সরোবরের কাছে ভারত ও চিনা সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ এবং তার পরে ৯ মে উত্তর সিকিমে ফের ভারত-চিন সেনা সংঘর্ষের জেরে দুই পক্ষের একাধিক সেনাকর্মী জখম হওয়ার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications