ডোকলাম নিয়ে চিনকে শিক্ষা দিতে গোপনে কাজ সারছেন সেনাপ্রধান রাওয়াত
ডোকলাম ইস্যুতে গতবছরে বেশ ভুগিয়েছে চিন। তাই এমন ঘটনা এড়াতে ও চিনকে শিক্ষা দিতে গোপনে আঁটঘাট বেঁধে রাখছে ভারত। সেই সূত্রেই গোপনে ভূটান সফর সেরে ফেললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
ডোকলাম ইস্যুতে গতবছরে বেশ ভুগিয়েছে চিন। তাই এমন ঘটনা এড়াতে ও চিনকে শিক্ষা দিতে গোপনে আঁটঘাট বেঁধে রাখছে ভারত। সেই সূত্রেই গোপনে ভূটান সফর সেরে ফেললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত, বিদেশ সচিব বিজয় গোখলে ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভূটান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক স্তরে নানা বিষয়ে আলোচনা হয়েছে।

ইন্টেলিজেন্স রিপোর্ট আসে যে চিনের সেনা পিপলস লিবারেশন আর্মি ভূটান সেনা রয়্যাল ভূটান আর্মির এলাকায় টহলদারি শুরু করেছে।
ভূটানের এলাকা লহরিয়ং, সারিথং, সিঞ্চুলুম্পা, পাঙ্গকা লা এলাকায় চিনের সেনা প্যাট্রোলিং শুরু করেছে বলে ভারত জানতে পারে। ফাইটার জেট ও হেলিকপ্টার নিয়ে চিনের সেনা উত্তর ডোকলামের এই এলাকায় নজরদারি চালাচ্ছে বলে খবর আসে।
চিনের দূরভিসন্ধি জানার পরই ভারত ভূটানের সঙ্গে যোগাযোগ করে। ডোকলামে চিন বাড়াবাড়ি কের ৭৩ দিন এলাকা জবরদখল করে রেখেছিল। যার ফলে ভারতও সেখানে সেনা নামায়। সেই ঘটনা আঁচ করেই ভারত ভূটানের পাশে দাঁড়িয়েছে।
উত্তর ডোকলামে এই ভূটানি এলাকায় ২৫টি ছোট-মাঝারি তাঁবু খাটিয়ে চিন ডোকা লা স্পার এলাকায় নজরদারি চালানোর চেষ্টা করছে। ফলে বিপিন রাওয়াতদের সঙ্গে ভূটান প্রশাসনের ওই এলাকায় প্রতিরক্ষা পরিকাঠামো বাড়ানো নিয়ে কথা হয়েছে। গুয়াহাটিতে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একপ্রস্থ আলোচনা হয়। তারপরই ডোভালরা বিস্তারিত বৈঠক করেছেন।
প্রসঙ্গত, গত মাসেই সেনাপ্রধান রাওয়াত দাবি করেন, পাকিস্তান সীমান্তের বদলে এখন বেশি করে চিনের সীমান্তের দিকে সকলের নজর দেওয়ার সময় এসেছে। ডোকলামের ঘটনার পর ভারত এই ইস্যুতে আরও তৎপর হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications