Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাদক কাণ্ডে এনসিবি এবার সমন পাঠাল অর্জুন রামপালের বোন কোমলকে

মাদক কাণ্ডে এনসিবি এবার সমন পাঠাল অর্জুন রামপালের বোন কোমলকে

বলিউড মাদক কাণ্ডে এবার নাম উঠে এল অভিনেতা অর্জুন রামপালের বোন কোমলের। অর্জুন ও তাঁর বান্ধবী গাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদের পর সমন পাঠাল কোমলকে। বুধবার সকাল ১১টার মধ্যে তাঁকে এনসিবি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদক কাণ্ডে এনসিবি এবার সমন পাঠাল অর্জুন রামপালের বোন কোমলকে


কোমলকে এনসিবি কি প্রশ্ন করতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এটা জানা গিয়েছে, অর্জুন রামপালের ট্যাবলেট সংক্রান্ত জমা দেওয়া প্রেসক্রিপশনে কিছু ত্রুটি নজরে এসেছে এনসিবির এবং তারা এটা নিয়ে তদন্ত করতে চায়। অর্জুন জানিয়েছিলেন যে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া ওষুধ আসলে তাঁর পোষ্য কুকুর ও বোনের। এনসিবি মনে করছে যে সাইকিয়াট্রিক ওষুধের যে প্রেসক্রিপশন জমা দিয়েছেন অভিনেতা তা ভুয়ো। গতমাসে অভিনেতার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় এই ওষুধ বাজেয়াপ্ত করে এনসিবি। সূত্রের খবর, দিল্লির এক চিকিৎসকের থেকে এক বন্ধু মারফৎ ওই প্রেসক্রিপশন জোগাড় করেন অর্জুন রামপাল। তার ওপর প্রেসক্রিপশনটি বেশ পুরনো। যদি এটা প্রমাণিত হয় যে এই প্রেসক্রিপশন ভুয়ো তবে অর্জুন রামপাল এই অপরাধের জন্য গ্রেফতার হতে পারেন।

অর্জুন রামপালের বোন কোমল রামপাল ১৯৯৪ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন, তিনি প্রাক্তন বিমান সেবিকা এবং বর্তমানে স্পা কনসালট্যান্ট। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তে এই মাদক কাণ্ড আচমকাই উঠে আসে। অর্জুন রামপালের আগে এনসিবি দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান সহ বহু এ–তালিকাভুক্ত অভিনেতা–অভিনেত্রীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই তালিকায় যুক্ত হয়েছে অর্জুন রামপালের নামও। অক্টোবরে অর্জুনের শ্যালককেও মাদক পাচারের দায়ে গ্রেফতার করে এনসিবি। এর আগে গ্রেপ্তার হন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+