দ্বিতীয়বার এনসিবি দপ্তরে অর্জুন রামপাল, গ্রেপ্তার হতে পারেন অভিনেতা
দ্বিতীয়বার এনসিবি দপ্তরে অর্জুন রামপাল, গ্রেপ্তার হতে পারেন অভিনেতা
সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউডের মাদক কাণ্ড নিয়ে সরব হয়। বলিউডের এ–তালিকাভুক্ত তারকাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এনসিবি দপ্তরেও হাজিরা দিতেও হয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ হল অর্জুন রামপালের। দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তিনি সোমবারই এনসিবি দপ্তরে আসেন। এনসিবি সূত্রের খবর, অর্জুন রামপালকে গ্রেপ্তারও করা হতেপারে।

গ্রেফতার হতে পারেন অর্জুন
জানা গিয়েছে, এনসিবিকে অর্জুন রামপাল চিকিৎসকের প্রেসক্রিপশন দিয়েছেন, যদি সেটা ভুয়ো হয় তবে তিনি গ্রেফতার হতে পারেন। সোমবার সকালে অর্জুন রামপাল এনসিবির মুম্বইয়ের দপ্তরে আসেন। সূত্রের খবর, এনসিবির সন্দেহ হয়েছে যে অর্জুন রামপালের জমা দেওয়া প্রেসক্রিপশন, যেখানে কিছু মানসিক রোগের ওষুধের কথা লেখা আছে, তা ভুয়ো। এই ওষুধগুলি তল্লাশির সময় উদ্ধার হয়েছে অর্জুন রামপালের বাড়ি থেকে। গত মাসেই অভিনেতার বাড়িতে তল্লাশি চালানো হয়।

অর্জুনের বাড়ি থেকে উদ্ধার মাদক ট্যাবলেট
১৩ নভেম্বর, অর্জুন রামপালের বাড়ি থেকে উদ্ধার হয় মানসিক রোগের ওষুধ সহ এক চিকিৎসকের প্রেসক্রিপশন। অর্জুন রামপাল সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি কোনও ধরনের মাদক সেবন করেন না, তিনি মাদক নিয়ে করবেন কী এবং কোনও মাদক চক্রের সঙ্গেও তিনি জড়িত নন। অর্জুন এনসিবিকে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। তিনি এও জানান যে তাঁর বাড়ি থেকে যে ট্যাবলেট পাওয়া গিয়েছে তার বৈধ প্রেসক্রিপশন রয়েছে। এই প্রেসক্রিপশনের জন্যই অর্জুন রামপালকে এনসিবি সমন পাঠায়। গত ১৫ ডিসেম্বর তাঁকে সমন পাঠানো হয় এবং ১৬ ডিসেম্বরের আগে তাঁকে দপ্তরে আসতে বলা হয়। তবে এই সমন পাওয়ার পর অর্জুন রামপাল এক সপ্তাহের সময় চেয়ে নেন এজেন্সিসর কাছে কিছু ব্যক্তিগত কারণের জন্য।

প্রেসক্রিপশন নিয়ে সন্দেহ বাড়ছে এনসিবির
সূত্রের খবর, যদি অর্জুন রামপালের ওই প্রেসক্রিপশন কোড়ওভাবে মিথ্যা বা ভুয়ো হয়, তবে অর্জুন রামপাল গ্রেফতার হতে পারেন এনসিবির হাতে। কারণ অর্জুন রামপালের বাড়ি থেকে পাওয়া ওষুধ এনডিপিএস আইনের আওতায় নিষিদ্ধ। সূত্র মারফথ এও জানা গিয়েছে যে অর্জুন রামপাল ওই প্রেসক্রিপশন দিল্লির এক চিকিৎসকের কাছ থেকে তাঁর বন্ধু মারফৎ আনিয়েছেন। উপরন্তু প্রেসক্রিপশনটিতে একটি পুরনো তারিখ ছিল। সুতরাং, অভিনেতা একটি জাল, পুরনো প্রেসক্রিপশন তৈরি করার জন্য গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে, যা একটি অপরাধ।

কীভাবে এই মাদক কাণ্ডে জড়ালেন অর্জুন
অর্জুন রামপালের বান্ধবী গ্রাব্রিয়েলাকেও ২ বার জিজ্ঞাসাবাদ করে এনসিবি। তাঁর ভাই অ্যাজিসিয়ালোসকে এনসিবি আগেই গ্রেপ্তার করেছে এবং সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়েছে। তাকে জেরা করতে গিয়েই উঠে আসে অর্জুন রামপালের নাম।












Click it and Unblock the Notifications