অনুব্রতকে ক্ষুদিরাম বানিয়েছে তৃণমূল, এবার রাজসাক্ষী হওয়ার বার্তা ভাইপো অনুপমের
আমি আশা করব রাজস্বাক্ষী হয়ে অনুব্রত মণ্ডল যে সব বড় মাথারা দায়ী তাদের নাম সামনে আনবেন। এই কেলেঙ্কারিতে দলের কারা কারা জড়িত তাদের নাম জানিয়ে দেওয়া উচিত।
অনুব্রত মণ্ডলকে শেষপর্যন্ত দিল্লি নিয়ে গেল ইডি। দোলের দিনেই অনুব্রত মণ্ডল দিল্লি রওয়না দিলেন নানা বাধা-বিপত্তি পেরিয়ে। এদিনই আবার 'কাকা'র দিল্লি যাত্রার খবরে খুশি হয়ে 'ভাইপো' অনুপম হাজরা গুড় বাতাসা বিলি করেছেন। দিল্লির রাস্তায় গুড় বাতাসা বিলির পর তিনি পরামর্শ দিলেন রাজসাক্ষী হওয়ার।
এতদিন অনুব্রত মণ্ডলের কণ্ঠেই শোনা যেত গুড় বাতাসা, নকুলদানার কথা। কিন্তু বীরভূম তৃণমূলের বেতাজ বাদশা সেই অনুব্রত মণ্ডল এখন বিপাকে পড়েছেন। গরু পাচার মামলায় তিনি জেলবন্দি। এই অবসরে বাইপো অনুপম হাজরা দিল্লির রাস্তা গুড় বাতসা বিলি করে তাঁকে কটাক্ষ করছেন।

দিল্লি রাস্তায় গুড় বাতাসা বিলির পর অনুপম বলেন, তৃণমূল ক্ষুদিরাম বানিয়ে ছেড়েছে অনুব্রত মণ্ডলকে। এবার তাঁর উচিত রাজসাক্ষী হওয়া। এদিন গু়ড় বাতাসা বিলির পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিখ্যাত ডায়লগ চড়াম চড়াম নিয়েও কটাক্ষ করেন অনুপম। অনুপম বলেন, যদি অনুব্রত মণ্ডলের পিঠে চড়াম চড়াম করে ঢাক বাজে তাহলে বড় নাম সামনে আসবে।
অনুপম বলেন, রাজ্যের যত জেলা সভাপতি রয়েছেন, তার মধ্যে একমাত্র অনুব্রত মণ্ডলের কালীঘাট পর্যন্ত সরাসরি যোগাযোগ ছিল অনুব্রত মণ্ডলের। তাঁকে ধরলেই বড় নাম উঠে আসছে। আমি আশা করব রাজসাক্ষী হয়ে অনুব্রত মণ্ডল যে সব বড় মাথারা দায়ী তাদের নাম সামনে আনবেন। এই কেলেঙ্কারিতে দলের কারা কারা জড়িত তাদের নাম জানিয়ে দেওয়া উচিত।
এদিন নীল পাজামার উপর গলায় গেরুয়া উত্তরীয় দিয়ে কপালে আবিরের তিলক কেটে একটি মাটির সরায় করে গুড় বাতাসা নিয়ে বিল করেন অনুপম। তিনি সিদ্ধান্ত নেন অনুব্রত মণ্ডলের কাছেও গুড় বাতাসা পাঠাবেন। উল্লেখ্য, এদিনই রাত ৯টা নাগাদ দিল্লি পৌঁছন অনুব্রত। রাতেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামে বাঘে-বলদে এক ঘাটে জল খেত। তাঁর এক একটা ডায়লগ রাজ্য রাজনীতিতে ছিল মার্কামারা। কখনও চড়াম চড়াম, কখনও পাচনের দাওয়াই তিনি দিয়েছেন। আবার গুড় বাতাসা থেকে শুরু করে নকুলদানার তত্ত্বও তাঁর তৈরি।
এখন তাঁর ডায়লগ, তাঁর কথাতেই বিজেপি নেতা অনুপম হাজরা তাঁকে কটাক্ষ করছেন। পাল্টা খোঁচা দিচ্ছেন। অথচ এই অনুপম হাজরার উত্থান অনুব্রত মণ্ডলের হাত ধরে। অনুব্রত মণ্ডলকে কাকু বপলে ডাকতেন অনুব্রত। তিনি তৃণমূল ছে়ড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর য়াদবপুরের প্রার্থী হয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অনুব্রত মণ্ডলের বাড়িতে ভুরিভোজও করে এসেছিলেন। এখন সেই অনুব্রতকে নিয়েই কটাক্ষ করছেন ভাইপো অনুপম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications