দেশদ্রোহীদের বিরিয়ানি নয় গুলি খাওয়াই উচিত, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
দেশদ্রোহীদের বিরিয়ানি নয় গুলি খাওয়াই উচিত, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
িসএএ নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্যকে সমর্থন করে আবারও বিতর্ক তৈরি করলেন কর্নাটকের বিজেপি মন্ত্রী। সিএএ প্রতিবাদের দেশদ্রোহী দাবি করে তাঁেদর গুলি করে মারা কথা বলেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর মন্তব্যের সমর্থনে কর্নাটকের মন্ত্রী সি টি রবি বলেছেন, দেশদ্রোহীদের বিরিয়ানি নয় গুলি খাওয়াই ঠিক।

অনুরাগ ঠাকুরকে সমর্থন
দিল্লিতে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের করা বিতর্কিত মন্তব্যে সমর্থন জানালেন কর্নাটকের মন্ত্রী সিটি রবি। তিনি পাল্টা বিরোধীদের আক্রমণ করে বলেছেন যাঁরা অনুরাগ ঠাকুকের বক্তব্যের সমালোচনা করছেন তাঁরা আজমল কাসভ এবং ইয়াকুম মেমনের মৃত্যুর বিরোধিতা করেছিল। তারাই ঠুকরে ঠুকরে গ্যাংকে সমর্থন করে এবং সিএএ-র বিরুদ্ধে মিথ্যে কথা বলে।

কর্নাটকের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য
অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্যের সমর্থনে এবার সুর চড়ালেন কর্নাটকের বিজেপি মন্ত্রী। তিনি পাল্টা বলেছেন দেশদ্রোহীদের বিরিয়ানি নয় গুলি খাওয়ানো উচিত। এতে নতুন করে বিতর্ক ৈতরি হয়েছে রাজনৈিতক মহলে। আজই আবার বিজেপির আরেক সাংসদ দিল্লিতে প্রচারে গিয়ে বলেছেন, শাহিনবাগের আন্দোলনকারীরা ঘরে ঢুকে মেয়ে বোনেদের ধর্ষণ করে হত্যা করবে।

নির্বাচন কমিশনের রিপোর্ট তলব
একের পর এক বিজেপি নেতার প্রচারে বিতর্কিত মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজধানী দিল্লিতে। কংগ্রেস এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। তার পরেই মুখ্য নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট তলব করেছেন।












Click it and Unblock the Notifications