২০০৯ সালেই শিনা বোরাকে হত্যার চেষ্টা করে ইন্দ্রাণী মুখার্জী!
মুম্বই, ২৪ সেপ্টেম্বর : শিনা বোরা হত্যাকাণ্ডে আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে ঘটনার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী সহ মোট তিনজন। তবে এসবের মাঝেও এই মামলা নিয়ে রোমাঞ্চকর সংবাদের কোনও কমতি নেই। [জেনে নিন কার ফোনে পুলিশের জালে ইন্দ্রাণী]
বিখ্যাত সর্বভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-আইবিএনে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ২০০৯ সালে তার প্রাক্তন স্বামী তথা এই ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জীব খান্না ও গাড়ির চালক শ্যাম রাইকে নিয়ে শিনারে হত্যার ছক কষে ইন্দ্রাণী। [ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী?]

জানা গিয়েছে, সেসময়ে শিনাকে হত্যার ছক বানচাল হলেও হাল ছাড়েনি ইন্দ্রাণী। পরে ২০১২ সালের ২৪ এপ্রিল শিনাকে খুন করা হয়। অভিযোগ, শিনার উপরে রাগ ও ঘৃণার বশেই তাঁকে খুন করে ইন্দ্রাণী। এই তথ্য সামনে আসার পরই পুরো বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই। [ইন্দ্রাণী ব্রিটিশ নাগরিক, এই শর্তে ছাড়া পেতে পারেন!]
এর আগে পুলিশের কাছে শ্যাম রাই বয়ান দিয়েছিল, পিটার মুখার্জীর কাছে গোপন তথ্য ফাঁস করে দেবে বলে ইন্দ্রাণীকে ব্ল্যাকমেল করত শিনা। তার জেরেই ইন্দ্রাণী তাঁকে খুন করে। [শিনা বোরা কাণ্ডে নয়া ট্যুইস্ট : তিন বছর আগের দেহাবশেষের সঙ্গে মিলল না নয়া ডিএনএ]












Click it and Unblock the Notifications