নির্ভয়া কাণ্ডের ভয়াবহ স্মৃতি উষ্কে দিল রোহতক গণধর্ষণ কাণ্ড
রোহতক, ৯ ফেব্রুয়ারি : দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষের পর খুন করার ঘটনা ফের উষ্কে দিল ২০১২ সালে দিল্লি গণধর্ষণের সেই ভয়াবহ স্মৃতি।
আরও পড়ুন : লখনউ: পৈশাচিক অত্যাচার, গণধর্ষণের পর খুন করা হল তরুণীকে, তদন্তের নির্দেশ দিল রাজ্য
আরও পড়ুন : মোবাইল ফোন আর আমিষ খাবারের জেরেই ধর্ষণের ঘটনা বাড়ছে : বিহারের মন্ত্রী
আরও পড়ুন : উত্তরপ্রদেশ : গণধর্ষণের পর দুই নাবালিকাকে খুন, মহিলা কমিশনের হস্তক্ষেপে গ্রেফতার ৪
আরও পড়ুন : নির্ভয়ার মতো 'ছোটখাটো' ধর্ষণকাণ্ডের জেরে পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়ছে', বললেন অরুণ জেটলি
হরিয়ানার রোহতকের হাইওয়ের পাশে একটি মাঠ থেকে বছর আঠাশের এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। যার শরীরের অর্ধেক অংশ জন্তুতে খেয়ে ফেলেছে। গুপ্ত অঙ্গের হদিশ নেই। পুলিশ জানিয়েছে, লাঠি, পাথরকুচি কন্ডোম ওই মহিলার গুপ্তঅঙ্গে ঠেসে ঢোকানো হয়েছে।

ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন, "আমার ৩০ বছরের পেশায় এমন ভয়াবহ ঘটনা আগে দেখিনি। ক্ষতের চিহ্ন অনুযায়ী অজ্ঞান করার জন্য কোনও ভারী বস্তু দিয়ে মহিলার মাথায় আঘাত করা হয়েছে। তাকে রাস্তার ধারে ফেলে দেওয়ার আগে তাঁর গোপন অঙ্গে পাথর ভরে দেওয়া হয়েছে।"
৩ দিন আগে ওই মহিলার বোন পুলিশে নিখোঁজ অভিযোগ জানিয়েছিলেন। বোনের কথায়, পুলিশ আমাদের অভিযোগের গুরুত্ব দেয়নি। বলেছিল, নয় তোমরাই খুঁজে পেয়ে যাবে. নয়তো ও নিজেই ফিরে আসবে। যদি পুলিশ সঙ্গে সঙ্গে কোনও ব্যবস্থা নিত তাহলে হয়তো দিদিকে বাঁচানো যেত, অভিযোগ মৃতার বোনের।
নেপাল থেকে চিকিৎসার জন্য এসেছিলেন ওই মহিলা। হাসপাতালের চিকিৎসার জন্য বোনের সঙ্গেই থাকতেন। আক্রমণকারীদের হদিশ দেওয়ার জন্য ৫ লক্ষ টাকার পুরষ্কারমূল্য রেখেছে পুলিশ।
এই ঘটনায় উত্তেজিত জনতা রোহতক হাইওয়ে আটকে অবরোধ করে।












Click it and Unblock the Notifications