লখনউ: পৈশাচিক অত্যাচার, গণধর্ষণের পর খুন করা হল তরুণীকে, তদন্তের নির্দেশ দিল রাজ্য

সূত্রের খবর অনুয়ায়ী, লখনউয়ের বাহাদুরখেড়া গ্রামের একটি সরকারি স্কুল চত্ত্বরের ভিতর ২৫ বছরের এক তরুণীর নগ্ন দেহ মিলল বৃহস্পতিবার। তরুণীর বিকৃত দেহ স্কুল চত্ত্বরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। সারা স্কুলের মাটিতে রক্তের দাগ লেগেছিল। এক প্রত্যক্ষদর্শীর কথায়, প্রমাণ লোপাট করতে তরুণীর যৌনাঙ্গে নৃশংসভাবে ছুড়িকাঘাত করা হয়েছিল।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে মোহনলালগঞ্জের দুই সিনিয়র পুলিশ আধিকারিককে সাসপেন্ডে করেছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পুলিশের অতিরিক্ত ডেরেক্টর জেনারেল সুতপা সান্যাল এবং তাঁর দল এই ঘটনার তদন্ত করবেন।
শিউরে উঠলেন চিকিৎসকরাও
সূত্রের খবর অনুযায়ী, মৃতার পরিচয় জানা গিয়েছে। লখনউতে পিজিআই হাসপাতালের কর্মী ছিলেন ওই তরুণী। ৬ চিকিৎসকের একটি দল তরুণীর ময়নাতদন্ত করেছেন। তাঁরা জানিয়েছেন, মৃতার দেহে নির্যাতনের ১২ টি গুরুতর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। চিকিৎসকদের মধ্যে একজন জানিয়েছেন, মৃতার যৌনাঙ্গে শাবলের মতো ভোঁতা কোনও বস্তু বা কাঠের লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি লাঠি দিয়ে ওই তরুণীর মুখে,বুকে,কোমরে এবং পায়ে মারা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অভিযুক্তরা ওই তরুণীর যৌনাঙ্গে আক্রমণ করার পর তাঁকে নানাভাবে যৌন হেনস্থা করে। প্রচুর পরিমাণে রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু ঘটেছে।
গত একমাসে যে হারে উত্তরপ্রদেশে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক। বারবার এই নক্কারজনক অপরাধের জেরে খবরের শিরোনামে উঠে আসছে উত্তরপ্রদেশে। ফলে স্বভাবতই শাসক দল সমালোচনার মুখে পড়েছেন।












Click it and Unblock the Notifications