ফের চাঞ্চল্য! মেরি নয়, পলাশের সঙ্গে জড়িয়েছে নন্দিকা দ্বিবেদীর নাম, কে এই মহিলা? কেন বিয়ের আসরে ছিলেন?
ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের ২৩ নভেম্বর বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা ছিল। আয়োজিত হওয়া জমকালো অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগেই স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যে কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাবার অসুস্থতার কারণে স্মৃতি মান্ধানার বিয়ে স্থগিত হওয়ার পর পরই পলাশ মুচ্ছলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছিলেন মেরি ডি'কোস্টা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নানা রকমের জল্পনা। তার পরেই চারিদিকে খবর ছড়ায়, স্মৃতি ও পলাশের বিয়ের আসরে নাকি মেরি উপস্থিত ছিলেন। এমনকি, মেরির সঙ্গে পলাশকে চুম্বন করতেও দেখা যায়। যদিও মেরি জানিয়েছেন, পলাশের সঙ্গে তাঁর কখনও সামনাসামনি দেখা হয়নি। তাই স্মৃতি ও পলাশের বিয়েতে থাকারও কোনও প্রশ্নই উঠছে না। যার সঙ্গে পলাশকে চুম্বন করতে দেখা গিয়েছে, সেই মহিলা অন্য কেউ। এর মধ্যেই এখন পুরো বিষয়টিতে আবার একটি নতুন নাম উঠে এসেছে।

রেডিটে একটি বেনামী পোস্টে দাবি করা হয়েছে যে, বিয়ের আগে সঙ্গীতের অনুষ্ঠানের দিন রাতে স্মৃতির বন্ধু শ্রেয়ঙ্কা পাটিল পলাশকে একজনের সাথে হাতেনাতে ধরে ফেলেছিলেন। সমাজ মাধ্যমের সেই পোস্টে মহিলার নাম নন্দিকা দ্বিবেদী বলে উঠে এসেছে।
যদিও আগের বারের গুজবের মতো, এই বারের পরিস্থিতিতে যথাযথ কোনো প্রমান পাওয়া যায়নি। একটি বেনামী রেডিট ব্যবহারকারীর পোস্টের কারণেই তার নাম উঠে এসেছে।
নন্দিকা দ্বিবেদী কে?
নন্দিকা দ্বিবেদী মুম্বইয়ের বাসিন্দা। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি অর্জন করেছেন এবং গাজিয়াবাদের আইএমটি কলেজ থেকে তাঁর এমবিএ সম্পন্ন করেছেনl তিনি পেশায় একজন নৃত্য প্রশিক্ষক এবং কোরিয়োগ্রাফার। স্মৃতি ও পলাশের বিয়ের আসরে যে তিনি উপস্থিত ছিলেন, সেই প্রমাণ পাওয়া গেছে। স্মৃতি ও পলাশের মেহেন্দি অনুষ্ঠান ও হলুদের অনুষ্ঠানের ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। গুজব ছড়াচ্ছে যে, নন্দিকার সঙ্গেই গোপনে সম্পর্ক রেখেছিলেন পলাশ।
এখন সকলের মনে একটাই প্রশ্ন উঠছে, তা হলে কী পলাশ এই নন্দিকাকেই চুম্বন করছিলেন?
যদিও সমাজমাধ্যমে প্রচারিত দাবিগুলির সত্যতা এখনও যাচাই করা হয়নি। রেডিটে একটি বেনামী পোস্টের বাইরে নন্দিকা দ্বিবেদীর নামে যে সমস্ত গুজব সমাজমাধ্যমে ছড়িয়েছে তার কোনও বিশ্বাসযোগ্য প্রমানও পাওয়া যায়নি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications