পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী শিষ্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার উত্তরপ্রদেশের 'বাবা'
শারীরিক প্রতিবন্ধী শিষ্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল অপর এক 'বাবা'কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার এক আশ্রমে।
শারীরিক প্রতিবন্ধী শিষ্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল অপর এক 'বাবা'কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার এক আশ্রমে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে মথুরার কাছে বারসনার আশ্রমেই থাকছিলেন। অভিযোগকারিণী জানিয়েছেন, 'বাবা' তাঁকে একাধিকবার ধর্ষণ করে আশ্রমের বাইরে বের করে দেন। এই মুহুর্তে ওই প্রতিবন্ধী মহিলা অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।

ওই মহিলা নিজের উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাড়িতে ফিরে গিয়ে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, স্থানীয় পুলিশের সহায়তায় পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল আশ্রমটিকে খুঁজে বের করেন এবং বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে।
ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে রাজ্যে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত 'বাবা'। তাঁর অভিযোগ, অভিযোগকারী মহিলা তাঁকে আশ্রম থেকে বের করার চক্রান্ত করেছিলেন। সেইজন্যই এই মিথ্যা অভিযোগ বলে দাবি অভিযুক্তের। তাঁর আরও দাবি, অভিযোগকারিণীর পরিবারের সদস্যরা গত বছর ওই আশ্রমে গিয়েছিলেন। সেই সময় এই মহিলাকে সেখানে রেখে আসা হয়।
দিন কয়েক আগেই এই বারসানারই বিখ্যাত রাধা-রানির মন্দিরে এক সাধ্বীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল সেখানকারই নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। সাধ্বীকে একটি ঘরে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ পরে দুই অভিযুক্তকে গ্রেফতার করেচিল।












Click it and Unblock the Notifications