মোদীর কপালে ভাঁজ ফেলতে ফের লোকপাল নিয়ে অনশন শুরু করছেন আন্না হাজারে
লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকী নেই। তার আগেই ফের কেন্দ্র সরকারের কপালে ভাঁজ ফেলতে নতুন করে অনশনে বসতে চলেছেন সমাজসেবি আন্না হাজারে।
লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকী নেই। তার আগেই ফের কেন্দ্র সরকারের কপালে ভাঁজ ফেলতে নতুন করে অনশনে বসতে চলেছেন সমাজসেবি আন্না হাজারে। লোকপালের দাবিতে নতুন করে এই অনশন বলে জানা গিয়েছে।

এদিন রবিবার আন্না জানিয়েছেন, তিনি ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবসের দিন থেকে অনশন শুরু করবেন। লোকপাল বলবৎ করতে ঠিলেমির প্রতিবাদেই এই অনশন চলবে। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়তে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হতেও তিনি আহ্বান জানিয়েছেন।
আন্না বলেছেন, অক্টোবরের ২ তারিখ থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় আমার গ্রাম রালেগন সিদ্ধিতে আমি অনশন করব। পাশাপাশি কেন্দ্র সরকারের সমালোচনা করে আন্না বলেন, অতীতে কেন্দ্র সরকার লোকপাল নিযুক্ত করে লোকপাল বিল বলবৎ হওয়ার কথা আশ্বাস দিয়েছিল। কারণ সেটা ২০১৪ সালেই পাশ হয়েছিল। তবে সরকার কথা রাখেনি। সরকার দুর্নীতি মুক্ত করতে সচেষ্ট নয়। লোকপালকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১১ সালে ১২দিনের অনশনের পর আন্নার দাবি মেনে তৎকালীন ইউপি সরকার লোকপাল পাশ করাতে উদ্যোগ নিয়েছিল। এবার নরেন্দ্র মোদীর সরকার কী উদ্যোগ নেয় সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications