Lok Sabha Election: বিগত চারটি লোকসভা ভোটে কংগ্রেস-বিজেপির ভোটের ব্যবধান কত? জানুন আঞ্চলিক দলগুলির প্রভাব কতটা
লোকসভা নির্বাচনের দিনক্ষণ বা সূচি ঘোষিত হবে শনিবার দুপুরেই। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যখন দেশে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি। টানা তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় থাকার লক্ষ্য নিয়েই লোকসভার লড়াইয়ে নামছেন মোদী-অমিত শাহরা। এবার বিজেপি ৪০০ আসনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ভোটের লড়াইয়ে নামছে। কিন্তু আসন সংখ্যার মতোই ভোট শতাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০০৪ থেকে ২০১৯ এই চারটি লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে গত চারটি ভোটে মূলত লড়াই হয়েছে কংগ্রেস বনাম বিজেপির, প্রথম দল এবং দ্বিতীয় দলের মধ্যে ব্যবধান কত ছিল গত চারটি লোকসভা ভোটে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০৯ সালে এই ব্যবধান বেড়ে দশে পৌঁছেছিল।পরবর্তী সাধারণ নির্বাচনে, কংগ্রেস ২০৬টি আসনে জয়ী হয়ে ২৮.৫৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় আসে। ২০০৯ সালে দ্বিতীয়স্থানে থাকা বিজেপি পেয়েছিল ১৮.৮% ভোট। অর্থ্যাত ২০০৪ সালের তুলনায় কংগ্রেসের ভোট বাড়ে এবং বিজেপির ভোট কমে।
২০১৪ সালে কেন্দ্রে পালাবদল ঘটে, বিজেপি নির্বাচনে জয়লাভ করেছিল নিরঙ্কুশভাবে, ভোটের পার্থক্য ছিল ১২ শতাংশ ।২০১৪ সালে, ২৮২টি আসন সহ বিজেপির ভোটের ভাগ ছিল ৩১.৩৩ শতাংশ। কংগ্রেস ভোট পেয়েছিল ১৯.৫২%। অর্থ্যাত ১০ বছর আগে মোদী ঝড়ে মার্জিন অনেকটাই বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল বিজেপি।
পরবর্তীতে ২০১৯ সালে প্রথম ও দ্বিতীয় দলের ভোটের ব্যবধান বেড়ে হয় বেড়ে ১৮%। বিজেপি ২০১৯ সালে ভোট পেয়েছিল ৩৭.৬৯ শতাংশ। কংগ্রেস ভোট পেয়েছিল ১৯.৬৬%। বিশ্লেষণ অনুসারে, ২০১৯ সালে বিজেপি প্রায় ২০ শতাংশ ভোটের ব্যবধান তৈরি করতে সক্ষম হয় দ্বিতীয়স্থানে থাকা বিজেপির সঙ্গে। ২০১৯ সালে ৩০৩টি টি আসন জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। .
এছাড়াও, ভোটের ভাগ এবং বৃহত্তম দল দ্বারা প্রাপ্ত আসনগুলি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ভোট শতাংশ গত ২০ বছরে জাতীয় দলগুলির সঙ্গে আঞ্চলিক দলগুলির ব্যবধানও পরিলক্ষিত হয়েছে। জোট রাজনীতিতে আঞ্চলিক দলগুলির ভূমিকা অপরিহার্য। বিশেষ করে দুটি ইউপিএ সরকারের আঞ্চলিক দলগুলি ছিল অন্যতম চালিকা শক্তি।
২০১৯ সালে জাতীয় দলগুলির ভোটের পরিমাণ ছিল ৬৮.৮৮। অন্যদিকে আঞ্চলিক দলগুলি ভোট পেয়েছিল ৩১.১২%। ৩৭.৬৯ শতাংশ ছিল ব্যবধান। ২০১৪ সালে জাতীয় দলগুলি ৬০.৭০% ভোট পেয়েছিল সেখানে আঞ্চলিক দলগুলি ৩৯.৩০%। ২০০৯ সালে জাতীয় দলগুলি মোট ভোট পেয়েছিল ৬৩.৫৮%। অন্যদিকে আঞ্চলিক দলগুলির সর্বমোট ভোটের পরিমাণ ছিল ৩৬.৪২%। ২০০৪ সালে ৬২.৮৯% ভোট পেয়েছিল জাতীয় দলগুলি। ৩৭.১১% ভোট পেয়েছিল আঞ্চলিক দলগুলি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications