রায়বরেলিতে অমিত শাহের সমাবেশ, প্রশ্ন করায় সাংবাদিককে বেদম মার?

সাংবাদিককে মারধর। ঘরে আটকে রাখার অভিযোগ? তাও আবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমাবেশের সময়? সাংবাদিক রাঘব ত্রিবেদী হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে চর্চা।

উত্তরপ্রদেশের রায়বরেলিতে অতি সম্প্রতি এই ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমাবেশ ছিল। সেখানেই খবরের উদ্দেশ্যে গিয়েছিলেন একটি ডিজিটাল মিডিয়ার সাংবাদিক রাঘব ত্রিবেদী৷ বিজেপি কর্মী - সমর্থকদের হাতে তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

Amit shah

অমিত শাহের সমাবেশের জন্য মহিলাদের ১০০ টাকা করে দেওয়া হয়েছে। তারা অমিত শাহকে চেনেনও না। রাঘব ত্রিবেদী মহিলাদের বক্তব্য ভিডিও রেকর্ডিংও করেন। এরপর তিনি বিজেপি কার্যকর্তাদের সঙ্গে দেখা করেন। মহিলাদের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করেন।

তারা বিষয়টি অস্বীকার করে শুরুতে। মহিলাদের ভিডিও বক্তব্যের কথা বলা হয়। তখন সেই সব ভিডিও মুছতে জোর করা হয়। রাঘব রাজি হননি। তখন তাঁকে একটি নির্জন জায়গায় ধরে নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় আক্রমণ।

পুলিশ, পথচারীদের কাছে সাহায্য চেয়েছিলেন ওই সাংবাদিক। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে তাঁর অভিযোগ। আক্রান্ত হওয়ার কারণে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরতে তিনি দেখেন, হাসপাতালে ভর্তি৷ এই কথা জানিয়েছেন আক্রান্ত সাংবাদিক রাঘব ত্রিবেদী।

ঘটনায় ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ একাধিক ধারায় অভিযোগ হয়েছে। রাঘব যে অভিযোগ করছেন, তা চমকে ওঠার মতো৷ তাঁকে ধরে মারা হচ্ছে। কিন্তু কোনও পুলিশ কর্মী তাঁকে বাঁচাতে আসেনি। সেখানে ৪০ থেকে ৫০ জন পুলিশ কর্মী উপস্থিত ছিল।

রাঘব ত্রিবেদীকে 'মোল্লা' ও 'আতঙ্কি' বলে কটাক্ষ করা হচ্ছিল সেই সময়। তাঁকে দেড়শো থেকে দুশো বার ঘুষি মারা হয়েছে। এমনই বক্তব্য আক্রান্ত সাংবাদিকের।

এই ঘটনা নিয়ে বিরোধীরা প্রতিবাদে সরব হয়েছেন। বিজেপি নেতা - কর্মী ও উত্তরপ্রদেশের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নিন্দা করা চলছে বিরোধী শিবিরে। বিজেপি হারছে। তারই বহিঃপ্রকাশ এভাবে দেখা যাচ্ছে। কংগ্রেস এক্স হ্যান্ডেলে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

সম্প্রতি ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশিত হয়েছে। ভারত ১৭৬ টি দেশের মধ্যে ১৫৯ তম স্থানে রয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। ভারতের অবস্থান 'গণতন্ত্রের অযোগ্য' বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+