'কেজরিওয়ালের মিথ্যাচার' ফাঁস করে ভিডিও টুইট অমিত শাহর!
'কেজরিওয়ালের মিথ্যাচার' ফাঁস করে ভিডিও টুইট অমিত শাহর!
দিল্লি নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই বিজেপি স্টেপ আউট করে খেলার ভঙ্গিতে আম আদমি পার্টির বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করল বিজেপি। আজ দিল্লিতে নির্বাচনী জনসভা থেকে আম আদমি পার্টিকে আক্রমণ করে তিনটি সভায় বক্তৃতা রাখেন। শুধু সেখানেই থেমে না থেকে আজ টুইটারেও আম আদমি পার্টির বিরুদ্ধে আক্রমণ শানান অমিত শাহ।
|
কেজরিওয়ালের দাবি নস্যাৎ
আম আদমি পার্টি প্রথম থেকেই দাবি করে এসেছে যে এবারের নির্বাচন তারা উন্নয়নের উপর ভর করে নির্বাচনে লড়বে। বিশেষত দিল্লিতে সরকারি স্কুলের ব্যপক উন্নতির দাবি করে ভিডিও চালু করে আম আদমি পার্টি। তবে সেই দাবিকে নস্যাৎ করতেই দিল্লির বিজেপি নেতা গিয়েছিলেন এক সরকারি স্কুলে। সেখানের বেহাল দশা তিনি ক্যামেরাবন্দি করেন। এরপর সেই ভিডিওটি টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
|
অমিত শাহর টুইট
চার মিনিট লম্বা ভিডিওটি শেয়ার করে অমিত শাহ ক্যাপশনে লেখেন, 'আমাকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে সরকার পরিচালিত স্কুলে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। গতকাল দিল্লির ৮ জন সাংসদ দিল্লিতে বিভিন্ন সরকারি স্কুলে গিয়েছিল। সেখানে গিয়ে স্কুলগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। সেখানেই আসল পরিস্থিতি প্রকাশ পায়। শিক্ষা ক্ষেত্রে ক্রান্তি-র যেই দাবি কেজরিওয়াল করেন সেগুলির জবাব দিল্লিবাসীর কাছে তুলে ধরলাম।'

কেজরিওয়ালের পাল্টা দাবি
ভিডিওটি হর্ষ বর্ধন, বিজয় গোয়েল, পার্বস সাহেব সিংহ, মীনাক্ষী লেখি, গৌতম গম্ভীর, হংসরাজ হানস, মনোজ তিওয়ারি এবং রমেশ বিধুরী ঘুরে ঘুরে তুলে বানিয়েছে। ভিডিওটির প্রতিক্রিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ক্যাবিনেটের উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই ভিডিওটিকে ভুয়ো বলে অভিহিত করেছেন।












Click it and Unblock the Notifications