Pahalgam: 'চুন চুন কে বদলা...,' পহেলগাঁও নিয়ে হুঁশিয়ারি অমিত শাহের; যেকোনও সময় কড়া প্রত্যাঘাত!
Amit Shah: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রত্যাঘাত কি হবে? গোটা দেশ যখন প্রহর গুনছে, তখনই বড় কথা বলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠান থেকে শাহ বলেন, "পহেলগাঁও জঙ্গি হামলার বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। জঙ্গিদের প্রত্যেককে ধরে ধরে সবক শেখাবে নরেন্দ্র মোদীর সরকার।" জঙ্গি হামলার পর এই প্রথম জনসমক্ষে এসে এমনই হুঁশিয়ারি অমিত শাহের।
গত ২২ এপ্রিল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সবুজে ঘেরা বৈসরণ উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। ২৬ জন পর্যটককে ধর্ম জিজ্ঞেস করে করে খুন করা হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় জঙ্গিরা। রক্তাক্ত উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সঙ্গে সঙ্গে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

শাহের স্পষ্ট হুঁশিয়ারি, "কেউ যদি ভেবে থাকে এমন কাপুরুষোচিত হামলায় তারা জয়ী হয়েছেন, তাহলে তারা হয়ত ভুলে গেছেন এটা নরেন্দ্র মোদীর ভারত, এখানে প্রত্যেককে ধরে ধরে বদলা নেওয়া হবে।" দেশের কোণা কোণা থেকে সন্ত্রাস উৎখাত করাই মোদী সরকারের লক্ষ্য বলে জানান শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "দেশের প্রত্যেক ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আর তা সম্ভব করেই ছাড়ব আমরা।" এব্যাপারে কেন্দ্রের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও উল্লেখ করেন শাহ।
পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও এব্যাপারে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে। এদিন অমিত শাহ আরও বলেন, "শুধু ১৪০ কোটি ভারতীয়ই নয়, গোটা বিশ্ব এই লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতবাসীর পাশে এসে গোটা বিশ্বের নানা দেশ দাঁড়িয়েছে। তাই আমি আবারও আমাদের অঙ্গীকারের কথা বলে দিতে চাই, যতদিন না সন্ত্রাস পুরোদমে নির্মূল হচ্ছে, ততদিন পর্যন্ত লড়াই চলবে। এই হামলার নেপথ্যে যেই থাকুক না কেন, যথাযোগ্য শাস্তি পাবে।"
এদিন শাহের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। শাহ আরও বলেন, "প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না। যাঁরা নিহত হয়েছেন বা যাঁরা স্বজনদের হারিয়েছেন, এই যন্ত্রণা তাঁদের একার নয়। বরং আমাদের কাছেও খুবই বেদনার। আর তাই জঙ্গি হামলার নেপথ্যে সমস্ত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে।"
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications