সেরে উঠেছেন অমিত শাহ! শীঘ্রই এইমস থেকে ছাড়া পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

রাম মন্দিরের ভূমিপুজোর কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অবস্থায় তিনি ভর্তি হয়েছিলেন গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে। এরপর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন অমিত শাহ। তবে বাড়ি ফিরেই ফের অসুস্থ হন অমিত শাহ। তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। এর জেরে চলতি মাসের প্রায় পুরো সময়ই হাসপাতালে কাটাতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

সেরে উঠেছেন! শীঘ্রই এইমস থেকে ছাড়া পাচ্ছেন অমিত শাহ

গত দশদিনেরও বেশি সময় ধরে অমিত শাহ চিকিৎসাধীন ছিলেন এইমসেই। তবে এবার এইমসের তরফে জানানো হল, আপাতত অমিত শাহ অনেকটাই সুস্থ। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে খবর। এইমসের চেয়ারপার্সন আরতি ভিজ এ দিন বিবৃতি প্রকাশ করে এই কথা বলেন।

জানা যায়, করোনা মুক্ত হওয়ার পর গুরুগ্রামের হাসপাতাল থেকে ফিরেও ক্লান্তি এবং শরীরে ব্যথা অনুভব করছিলেন তিনি। কোমর্বিডিটি রয়েছে বলে তাই আর ঝুঁকি নেওয়া হয়নি। চিকিৎসকদের মতে, কোভিড থেকে সেরে ওঠার পর এমন প্রবণতা অনেকেরই দেখা গিয়েছে। একইরকম সমস্যায় পড়েন অমিত শাহও। তাই কোভিড পরবর্তী চিকিৎসার জন্য সরাসরি এইমসে ভর্তি হয়েছিলেন। সেই থেকে এমসেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতাল থেকেই এত দিন প্রয়োজনীয় কাজকর্ম সারছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+