Amit Shah: ছাব্বিশেই বাংলায় ফুটবে পদ্মফুল, চালু হবে আয়ুষ্মান প্রকল্পও! সংসদে বড় কথা বলে দিলেন শাহ

Amit Shah: পিছিয়ে গিয়েছে তাঁর বাংলা সফর। সূত্রের খবর, ২৯ মার্চ রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মাঝে বুধবার সংসদ থেকে বাংলা দখলের কথা শোনা গেল অমিত শাহের মুখে। বুধবার সংসদে দাঁড়িয়ে একটি বিলের জবাবি ভাষণের সময় শাহ বলেন, আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পদ্মফুলই ফুটবে। স্রেফ তাই নয়, রাজ্যে আয়ুষ্মান প্রকল্পও চালু করা হবে বলে জানান তিনি।

লোকসভায় ত্রিভূবন সহকারী বিল ২০২৫ নিয়ে বিতর্কে জবাবি ভাষণ দিচ্ছিলেন অমিত শাহ। শাহের জবাবি ভাষণের পর ধ্বনি ভোটে পাস হয়ে যায় ওই বিল। গুজরাটের আনন্দে অবস্থিত ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্টকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা নিয়ে পেশ করা হয়েছিল ওই বিল। যদিও জবাবি ভাষণে দিল্লির বিধানসভা নির্বাচনের কথা টেনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দিল্লিতে পদ্ম ফুটেছে, তাই সেখানের বাসিন্দারাও এবার থেকে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। চিকিৎসাক্ষেত্রে দরিদ্রা ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।

amit shah

এরপরই বাংলার প্রসঙ্গ টেনে আনেন শাহ। বলেন, "দেশের অনেক রাজ্যেই বিজেপি ক্ষমতায় এসেছে। এবার শুধু বাংলা বাকি রয়েছে। বিধানসভা ভোটের পর সেখানেও পদ্ম ফুটবে। আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দরিদ্রদের ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা নিয়ে কিছু চিন্তাই করতে হয় না। আমরা ক্ষমতায় চলে আসার পর থেকে দিল্লিবাসীকেও আর এনিয়ে দুশ্চিন্তা করতে হবে না। শুধু বাকি পশ্চিমবঙ্গ। এবার ওখানেও পদ্মফুল ফুটবে।"

Take a Poll

সংসদে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরব হয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায়ের প্রশ্নের উত্তরেও বাংলা দখলের কথা জানান অমিত শাহ। যদিও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নয় তৃণমূল। প্রসঙ্গত, ২৯ মার্চ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। ৩০ মার্চ রবিবার দিনভর নানান দলীয় কর্মসূচি ছিল তাঁর। তবে সফরসূচি আপাতত পিছিয়ে গিয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।

এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসতে পারেন বলে খবর। মূলত রাজ্য বিজেপি সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে সুকান্ত মজুমদারের। এমতাবস্থায় রাজ্য বিজেপির ব্যাটন কার হাতে উঠতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দিল্লিতে সুকান্ত শুভেন্দুদের সঙ্গে সাক্ষাৎও সেরেছেন অমিত শাহ। গত অক্টোবরে সল্টলেকে বিজেপির সদস্যতা অভিযানে এসে বিধানসভা ভোটে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন শাহ। আর এবার দিল্লিতে দাঁড়িয়ে সরাসরি বাংলা জয়ের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্র্রমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+