Amit Shah: মোদীর ৭৫ হলেই প্রধানমন্ত্রী পদে বসবেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড, কেজরিওয়ালের দাবি নিয়ে কী বললেন শাহ
মোদীর মেয়াদ শেষ এবার প্রধানমন্ত্রী পদে বসবেন অমিত শাহ। জেল থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার জবাবে পাল্টা অমিত শাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রী পদে থাকবেন মোদীই। তাঁর নেতৃত্বের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে বিজেপির।
তাঁর অবসর নেওয়ার কোনও পরিকল্পনাই নেই। INDIA জোট এই ধরনের ভুয়ো খবর যেন প্রচার না করেন তার কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হায়দরাবাদে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ দাবি করেছেন ২০২৯ সাল পর্যন্ত NDA সরকারের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। এবং তিনিই তার পরের নির্বাচনেও নেতৃত্ব দেবেন।

বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে অমিত শাহ বলেছেন ইন্ডিয়া জোটের ভুয়ো কথায় তাঁরা যেন প্রভাবিত না হন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব নিয়ে বিজেপির অন্দরে কোনও দ্বিমত নেই। কেজরিওয়ালকে পাল্টা নিশানা করে শাহ বলেছেন অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আদালত তাঁকে ক্লিনচিট দেয়নি। ১ জুন পর্যন্ত তিনি জামিনে মুক্ত। আবার ২ জুন জেলে যেতে হবে তাঁকে।
এদিকে জেল থেকে ছাড়া পেয়ে সাংবাদিক বৈঠক করে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন আগামী ১৭ সেপ্টেম্বর অবসর নেবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর জায়গায় প্রদানমন্ত্রী পদে বসবেন অমিত শাহ। কারণ ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপির সব নেতারাই এই বয়সে রাজনৈতিক পদ থেকে অবসর নিয়েছেন। এল কে আদবানি, মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্দ সিনহা এরা সকলেই এই বয়সেই অবসর নিয়েছেন। কাজেই মোদীও সেই পথেই হাঁটবেন।
কেজরিওয়ালের এই মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শুধাংশু ত্রিবেদীও। তিনি কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করে বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন আপ সুপ্রিমো। সেকারণেই এই সব ভুলভাল কথা বলছেন তিনি। মদের নেশার ঘোরেই তিনি কী বলছেন সেটা হুঁশ নেই। তবে নরেন্দ্র মোদীই যে আবার প্রধানমন্ত্রী হচ্ছে সেনা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন বিজেপি নেতা।
কেজরিওয়ালকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেছেন মদের নেশা হলে অনেকেই ঠিকঠাক কথা বলতে পারেন না। কীবলছেন তাঁরা সেটার হুঁশ থাকে না। সেই অবস্থাই হয়েছে কেজরিওয়ালের। জেল থেকে ছাড়াপাওয়ার আনন্দে একটু বেশিই নেশা করে ফেলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আবগারি দুর্নীতি মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছিল। গতকাল সুপ্রিম কোর্ট তাঁকে জামিনে মুক্তি দেয়। এবং তিনি প্রচারে অংশ নিতে পারবেন বলেও জানিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications