করোনা পরবর্তী চিকিৎসায় সুস্থ! এইমস থেকে ছাড়া পেলেন অমিত শাহ
দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারও
দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারও পরে তিনি অসুস্থতা বোধ করেন। ফলে তাঁকে ফের এইমসে ভর্তি করানো হয়। ১৩ দিন থাকার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হল।

অগাস্টের শুরুতেই করোনায় আক্রান্ত
করোনা আক্রান্ত হওয়ায় ২ অগাস্ট গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অমিত শাহকে। তিনি নিজেই সেকথা টুইট করেছিলেন। প্রাথমিক উপসর্গ থাকায় তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ছিলেন হোম আইসোলেশনে
১৪ অগাস্ট অমিত শাহ নিজেই টুইট করে জানান, চিকিৎসকদের পরামর্শে তাঁকে বেশ কিছু দিন হোম আইসোলেশনে থাকতে হবে।

ফের হাসপাতালে ভর্তি ১৮ অগাস্ট
কিন্তু শারীরিক ক্লান্তি এবং গায়ে ব্যথা থাকায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করানো হয় ১৮ অগাস্ট। এরপর ৩১ অগাস্ট সকাল সাড়ে সাতটায় এইমস থেকে ছাড়া হয় তাঁকে।

শেষ যে মিটিং-এ হাজির
অমিত শাহ শেষ যে মিটিং-এ হাজির ছিলেন তা হল, ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে। সেই বৈঠকেই ন্যাশনাল এডুকেশন পলিসি অনুমোদিত হয়। বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।












Click it and Unblock the Notifications