Amit Shah in Lok Sabha: দুর্নীতি-পরিবারতন্ত্র-তোষণের রাজনীতি ভারত ছাড়ো স্লোগানে রাহুলকে জবাব শাহের

দুর্নীতি, পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতি ভারত ছাড়ো। লোকসভায় এই স্লোগান তুলেই রাহুল গান্ধীকে জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব বিতর্কে এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার জবাব দিতে অমিত শাহ প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন।

বুধবার অমিত শাহ লোকসভা জবাবি ভাষণে বলেন, মানুষকে বিভ্রান্ত করতেই অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা ভুল। তিনি কোনও ছুটি না নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৭ ঘণ্টা কাজ করেন। কাজ করেন দেশের জন্য।

লোকসভায় অমিত শাহ

অমিত শাহের কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি, পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতিরে বিরুদ্ধে। তাই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানানো হচ্ছে। কিন্তু জানবেন মোদী সরকারের উপর অগাধ আস্থা রয়েছে জনতার। তাই বিরোধীরা যতই বিজেপি কুইট ইন্ডিয়া বলুন, বিজেপিই জনতার আস্থার সরকার উপহার দেবে দেশকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ বছরে ৫০টিরও বেশি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়াই নয়, গরিব কল্যাণে কাজ করেন নরেন্দ্র মোদী। আমরা কারও ঋণ মকুব করি না। ঋণ যাতে নিতে না হয়, সেই কাজ করেছে মোদী সরকার। আর ইউপিএ জমানায় দেশ সাক্ষী থেকেছে এক কলঙ্কজনক অধ্যায়ের।

অমিত শাহ এদিন কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ারে আমলে অনাস্থা আটকাতে ঘুষ রাজনীতির প্রসঙ্গ উত্থাপন করেন। অনাস্থা ঠেকাতে দুর্নীতি হয়েছিল। কিন্তু বিজেপির আমলে তা কখনও হয়নি। অটল বিহারী বাজপেয়ী ১ ভোট হেরেছেন অনাস্থায়। কিন্তু কুর্সি ধরে রাখরা জন্য কোনও দুর্নীতি করেনি তাদের সরকার।

লোকসভায় অমিত শাহ

আর মোদী সরকারের আমলে ভারত তরতরিয়ে এগিয়ে চলেছে। আগমী ৫ বছরে বিশ্ব অর্থনীতিতে ভারত তিন নম্বরে উঠে আসবে। করোনার সময়ে গোটা বিশ্বকে টিকা দিয়ে সাহায্য করেছে ভারত। দেশকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছে। সার্বিক উন্নতি থেকে জনকল্যাণে মোদী সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে।

অমিত শাহ বলেন, ইউপিএ আমলে জঙ্গিরা কাঁটাতার পেরিয়ে সেনাদের মাথা কেটে নিয়ে যেত। কারণ ইউপিএম আমলে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে প্রতিরক্ষা খাতে। আর আমাদের সরকার প্রতিরক্ষাকে সবথেক মজবুত করেছে। প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করে জবাব দিতে তৈরি। তাই আবারও একবার মোদী সরকার প্রতিষ্ঠা হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+