নির্দিষ্ট হোক ভাড়া! বিমান পরিবহণমন্ত্রীকে চিঠি দিলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আগরতলা থেকে কলকাতার বিমান ভাড়া নিয়ে ক্ষুব্ধ এবং আতঙ্কিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিষয়টি নিয়ে তিনি চিঠি দিয়েছেন বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভুকে।

আগরতলা থেকে কলকাতার বিমান ভাড়া নিয়ে ক্ষুব্ধ এবং আতঙ্কিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিষয়টি নিয়ে তিনি চিঠি দিয়েছেন বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভুকে। তাঁর অভিযোগ, আগরতলা থেকে কলকাতার বিমানভাড়া ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে টিকিটের দাম নিয়্ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন বলে জানা গিয়েছে।

বিমান ভাড়া কমানোর দাবি

বিমান ভাড়া কমানোর দাবি

আগরতলা থেকে কলকাতা বিমান ভাড়া কমানোর দাবি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। কেন্দ্রীয় মন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটা সময়ে এই রুটে টিকিটের দাম ছিল দুহাজার টাকা। এখন কোনও কোনো দিন সেই টিকিটের দাম ১৩ থেকে ১৫ হাজার টাকা হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। কোনও সময়ে সেই টিকিটও পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

সরকারের পদক্ষেপ

সরকারের পদক্ষেপ

বিমানের টিকিটের দাম কমাতে ইতিমধ্যই পদক্ষেপ গ্রহণ করেছে বিপ্লব দেবের সরকার। বিমানের জ্বালানির কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ করে দেওয়া হয়েছে।

বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ

বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ

বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে আগরতলা ও কলকাতার মধ্যে এয়ার ইন্ডিয়ার দুটি এবং ইন্ডিগোর ছটি করে বিমান রয়েছে। এয়ার ইন্ডিয়া বেশিরভাগ সময়ে তাদের বিমান চালালেও ইন্ডিগো অনেক সময়ই তাদের বিমান বাতিল করে দেয়। যাত্রীদের অন্য বিমানে যাওয়ার বন্দোবস্ত করে। ইন্ডিগোর ছটি উড়ানের জন্য টিকিটের দাম কম ছিল একটা সময়ে। ইন্ডিগো সূত্রের দাবি, বেশি বিমান চালানো হলেও, চাহিদা বেশি থাকলেও ভাড়া কম হওয়ায়, লাভ হয় না।

আরও অভিযোগ, বিমান বাতিল করে দিয়ে তারা এটিসি থেকে অনুমতি না পাওয়ার দোহাই দেয়। এই প্রতিবেদক নভেম্বরের ১ ও ৪ তারিখ কলকাতা থেকে যাওয়া ও আসা, দুদিকেই এই পরিস্থিততে পড়েছিলেন।

অভিযোগ বাতিল বিমান সংস্থার

অভিযোগ বাতিল বিমান সংস্থার

বিমান সংস্থাগুলি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর অভিযোগ ঠিক নয়। একদিকে নভেম্বরের শেষে একদিকের টিকিটের দাম রয়েছে ৪ হাজার টাকা, অপর দিকে পরবর্তী মাসগুলিতে টিকিটের দাম রয়েছে ৩ হাজারের মধ্যে।

(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+