লাদাখ সংঘাতের আবহে উত্তরপূর্বের উগ্রপন্থীগোষ্ঠীর কোন গোপন ছক! মায়ানমার সীমান্তে কী ঘটছে
লাদাখ সংঘাতের আবহে উত্তরপূর্বের উগ্রপন্থীগোষ্ঠীর কোন গোপন ছক! মায়ানমার সীমান্তে কী ঘটছে
ভারতের সংহার মূর্তির সামনে ,দাঁড়াতে না পেরে উত্তর পূর্বের উগ্রপন্থী গোষ্ঠীগুলি এবার ঠছক কষছে ভারতকে টার্গেটে রেখে। একদিকে লাদাখে চিনের আগ্রাসন অন্যদিকে, উত্তরপূর্বের সীমান্তে নাগা গোষ্ঠী সহ উলফার বাড়বাড়ন্তের খবর এসে পৌঁছেছে ভারতের গোয়েন্দাদের কাছে। এমন পরিস্থিতিতে মায়ানমার সীমান্ত থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ভারতে হামলার ছক
জানা যাচ্ছে, উগ্রপন্থী গোষ্ঠী নাগাল্যান্ড খাপলাং ধীরে ধীরে মায়ানমার সীমন্তে মায়ানমার সেনার তরফে প্রবল আক্রমণের মুখে পড়ে, পিছু হঠতে শুরু করেছে। এদিকে ভারতের সীমান্তে কার্যত সংহার রূপ নিয়ে রয়েছে ভারতের সেনা। এমন এক পরিস্থিতিতে উত্তর পূর্বের উগ্রপন্থী গোষ্ঠীর এনএসসিএন সহ একাধিক গোষ্ঠী ভারতে হামলার চেষ্টায় রয়েছে।

উত্তরপূর্বে নিশানায় কারা
মূলত ভারতের সেনাকে টার্গেট করেই এই ছকের ঘুঁটি সাজাচ্ছে উগ্রপন্থীরা। গোয়েন্দাদের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর খবর এসেছে। গত কয়েক মাস ধরেই এই ছকে এগিয়ে যাচ্ছে উগ্রপন্থীরা। রবিবার অরুণাচলের ছাংল্যাংয়ে এক বিস্ফোরণে শহিদ হন এক অসম রাইফেলসের জওয়ান। এর নেপথ্যে নাগা উগ্রবাদীরা রয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পরেশ বরুয়ার উগ্রপন্থী সংগছন উলফার সঙ্গে জড়িতরাও এমন হামলার নেপথ্যে রয়েছে বলে দাবি পুলিশের।

ভারতের সেনা প্রধানের মায়ানমার সফর
এদিকে, মায়ানমার সীমান্তে এভাবে বেড়ে চলা উগ্রপন্থীদের গতিবিধির খবর পেতেই , মায়ানমারের সফরে প্রসঙ্গটি তোলেন বিদেশ সচিব ও বারতের সেনা প্রধানষ সূত্রেল দাবি এমনটাই। প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের দাবি চিনের সঙ্গে উলফা নমেতা পরেশ বরুয়ার সম্পর্ক ভাল। দুই শিবির তিব্বতে দেখা করেছে বলেও সূত্রের দাবি। যদিও চিন তা মানতে চায়না। চিন অরুণাচলকে ভারতের অংশ হিসাবেও মানতে রাজি নয়। যে অরুণাচলে নাগা উগ্রপন্থীদের হামলা ঘটেছে বলে রবিবার ঘটনা থেকে অনুমান করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মায়ানমারের সঙ্গে ভারতের সাম্প্রতিক বৈঠক গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications