কর্ণাটকে লকডাউনে অশান্তির মাঝেই বেড স্ক্যাম ঘিরে পর পর গ্রেফতারি, গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি একনজরে
কর্ণাটক আগামী ২৫ মে পর্যন্ত লকডাউনে। তবে লকডাউনের প্রথম দিনেই এদিন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। লকডাউনকে নীতিহীন লকডাউন বলে অনেকেই সরব হয়েছেন। যার জেরে বেঙ্গালুরু শহরের বুকে বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদে সরব হন মানুষ। এদিকে পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে বলে খবর।

এদিকে, লকডাউনের মধ্যে অনেকে রাস্তায় গাড়ি নিয়ে বের হন। সেই পরিস্থিতি সামলাতে বহু গাড়িকে আটক করে পুলিশ। বহুজনরে অভিযোগ পুলিশ পায়ে হেঁটে অত্যাবশ্যকীয় জিনিস কিনতে বলেছে। এদিকে বেঙ্গালুরুর বুকে রমরমা শুরু হয়েছে বেড স্ক্যামের। গোটা ঘটনায় বেঙ্গালুরুর বুকে এখনও পর্যন্ত ৭ জনের গ্রেফতারি হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণী বাগিচা শহরে টাকার বিনিময়ে হাসপাতালের আইসিইউ বেড বিক্রির চক্র ধরা পড়েছে। যা করোনা পরিস্থিতিতে ভয়াবহ মাত্রা নিয়েছে।
এদিকে, টানা লকডাউনের প্রথম দিনে কর্ণাটকে ৩৯,৩০৫ টি করোনার নতুন কেস ঘটেছে শেষ ২৪ ঘণ্টায়। যেভাবে এই রাজ্যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত দেখা যায় তাতে বেঙ্গালুরু কার্যত দক্ষিণ ভারতের কোভিড এপিসেন্টার হিসাবে উঠে আসতে শুরু করেছে। কর্ণাটকে শেষ ২৪ ঘণ্টায় ৫৯৬ জনের মৃত্যু সংবাদ এসেছে কোভিডের জেরে।
এদিকে একটি রিপোর্ট অনুযায়ী, কর্ণাটকে কোভিডের টেস্টিং রবিবারের তুলনায় সোমবার কমে গিয়েছে। পিটিআই সূত্রের খবর, রবিবার টেস্টিং ২ লাখ ছিল, সেখানে সোমবার তা ১.২৪ লাখ হয়েছে। প্রসঙ্গত দেশের যে ১০ টি রাজ্যে করোনা পরিস্থিতিতে ৭৩.৯১ শতাংশ কোভিড কেস দেখা গিয়েছে, তারমধ্যে কর্ণাটক অন্যতম।












Click it and Unblock the Notifications