চিনকে কড়া জবাব দিতে প্রস্তুতি ভারতের! লাদাখ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী

মঙ্গলবার রাতেই চার কেন্দ্রীয় মন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সোমবার গালওয়ান ভ্যালিতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার খবর নিশ্চিত হতেই তড়িঘড়ি বৈঠক ডাকেন তিনি৷ এর মাঝেই এই বিষয়ে কেন্দ্রের পদক্ষেপ দাবি করে আওয়াজ তোলেন বিরোধীরা। এবার চিন সমস্যা নিয়ে বিরোধীদের সঙ্গেও আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

১৯ জুন সর্বদলীয় বৈঠক

১৯ জুন সর্বদলীয় বৈঠক

এদিন সকালে প্রধানমন্ত্রী দফতরের তরফে একটি টুইট করে বলা হয় যে আগামী ১৯ জুন ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে এক সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গালওয়ান সংঘর্ষ পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়।

একমাসের বেি সময় ধরে সংঘাত

একমাসের বেি সময় ধরে সংঘাত

মে মাসের শুরু থেকেই লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গালওয়ান উপত্যকায় রাস্তা তৈরি নিয়ে মুখোমুখি হয় দুই দেশের সেনা। নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি সামাল দিতে একাধিকবার বৈঠক করেন দু'দেশের কমান্ডাররা।

গালওয়ান পরিদর্শন করেন সেনা প্রধান জেনারেল নারভানে

গালওয়ান পরিদর্শন করেন সেনা প্রধান জেনারেল নারভানে

কয়েকদিন আগে লাদাখের এই গালওয়ান উপত্যকা পরিদর্শনও করেন সেনা প্রধান জেনারেল নারভানে। শনিবার দেরাদুনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে জানান, নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সোমবার হঠাৎই উত্তপ্ত হয় পরিস্থিতি ।

সেনা প্রধান ও মিনি ক্যাবিনেটের বিশেষ বৈঠক

সেনা প্রধান ও মিনি ক্যাবিনেটের বিশেষ বৈঠক

এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রর সঙ্গে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সেনাপ্রধান এমএম নারাভানে৷ সেখানেও চিন ভারত সংঘাতের বিষয়টি বিশদে তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে।

লাাখে প্রস্তুতি নিচ্ছে ভারত

লাাখে প্রস্তুতি নিচ্ছে ভারত

জানা গিয়েছে এই মিনি ক্যাবিনেট বৈঠকের পরই ভারতীয় সেনাকে আরও বেশি স্বাধীনতা দেওয়ার কথা ভাবা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিকে সেনাকে লাদাখে বাহিনী মোতায়েন করার সমস্ত রকমের ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তাছাড়া ভারতীয় বিমান বাহিনীকেও সীমান্তবর্তী বেসে নিজেদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+