‘আমরা দুঃখিত’! যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরত সহ থাকা ও খাবার, একগুচ্ছ ব্যবস্থা ইন্ডিগোর, কতদিনের জন্য?

কয়েকদিন ধরে দেশজুড়ে শতাধিক ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো (IndiGo)। দেরিতেও উড়েছে বহু বিমান। গত মাসেও ইন্ডিগো ১২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছিল। যে কারণে বার বার চরম বিপদে পড়তে হয়েছে যাত্রীদের। গতকালও একাধিক উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের রোষের মুখে পড়তে হয়েছিল ইন্ডিগোকে। সেই একই সমস্যা দেখা গেল আজও। বাতিল হয়েছে একাধিক ফ্লাইট। যে কারণে বিমানবন্দরে এসে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের। তাই ইন্ডিগো (IndiGo) আজ জানিয়েছে যে, দেশজুড়ে আটকে পড়া হাজার হাজার যাত্রীদের জন্য তারা বেশ কিছু সুবিধা দিচ্ছে। ফ্লাইট বাতিল এবং দেরি হওয়ার কারণে যাঁরা বিপাকে পড়েছেন, তাঁদের জন্য নতুন ফ্লাইটের অপশন, হোটেল থাকার সুবিধা এবং পুরো টাকা রিফান্ডের ব্যবস্থাও করা হচ্ছে।

বিমান সংস্থাটি আরও জানিয়েছে যে, ৫ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল রাখা হয়েছে। এই বিশাল সমস্যার কারণে তারা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে।

এয়ারলাইন্স জানিয়েছে যে, আটকে পড়া যাত্রীদের জন্য তারা বাড়তি সাহায্যের বিশেষ ব্যবস্থা করছে। এই বিশেষ ব্যবস্থার মধ্যে রয়েছে জলখাবার দেওয়া, হোটেলে থাকার ব্যবস্থা, যাত্রীদের সুবিধামতো পরবর্তী ফাঁকা ফ্লাইটে রিবুকিং, চেক-ইন করা লাগেজ ফিরে পেতে সাহায্য করা এবং প্রয়োজন হলে পুরো টাকাই ফেরত দেওয়া।

ইন্ডিগো আরও জানিয়েছে যে, দিল্লি থেকে যে সমস্ত যাত্রীদের ফ্লাইট ছিল, তাঁরা লাগেজ সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য গ্রাউন্ড স্টাফের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

ইন্ডিগো আরও পরামর্শ দিয়েছে যে, রিফান্ডের জন্য তাদের অফিসিয়াল পেজে যেতে বা সরাসরি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে।

এক বিবৃতিতে ইন্ডিগোর একজন মুখপাত্র বলেছেন যে, "এই পরিস্থিতিতে যাত্রীদের যেসমস্ত অসুবিধা এবং ভোগান্তি হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+