'পার্লামেন্টও ওয়াকফের দখলে চলে যেত, যদি না...', কংগ্রেসের 'কীর্তি ফাঁস' করে বিস্ফোরক দাবি মোদীর মন্ত্রীর

Kiren Rijiju on Waqf Amendment Bill: ২০১৪ সালে বিজেপি যদি ক্ষমতায় না আসত তাহলে পার্লামেন্ট, বিমানবন্দরের জমিও ওয়াকফকে দিয়ে দিত গত কংগ্রেস সরকার। তীব্র আক্রমণ কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজুর। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন তিনি। যা নিয়ে তীব্র বিক্ষোভ দেখান কংগ্রেস সহ বিরোধী সাংসরা। বিল অগনতান্ত্রিক এবং অসংবিধানি বলেও দাবি করেন।

কড়া ভাষায় পাল্টা জবাব দেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju on Waqf Amendment Bill) । তাঁর কথায়, বিরোধীরা এই বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকী এই বিলে এমন কোনও তথ্য নেই তা ছড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ।

narendra-modi

মন্ত্রীর কথায়, দেশের সংখ্যালঘু মুসলিমদের জন্য কাজ করছে সরকার। ইতিবাচক সংস্কার এই বিলের মাধ্যমে আনা হচ্ছে। আর সেখানে বিরোধীরা কেন প্রশ্ন তুলছেন তা নিয়ে তীব্র আক্রমন শানান।

এই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন কংগ্রেসকে কার্যত তুলোধোনা করেন রিজিজু। বলেন, আগের ইউপিএ সরকার (UPA government) ওয়াকফের হাতে বিমানবন্দর, এমনকী সংসদের জমিও তুলে দিচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ওয়াকফের হাত থেকে সংসদ ভবনের অধিগ্রহণ আটকেছেন। এদিন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলার সময়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। লাগাতার স্লোগান পাল্টা স্লোগানে কার্যত কান পাতা দায় হয়ে উঠছিল।

এর মধ্যেই কিরণ রিজিজু তাঁর বক্তব্য তুলে ধরেন। বলেন, এই বিলে কোথাও কোনও ধর্মীয় হস্তক্ষেপের কথা বলা হয়নি। এমনকী মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসেও সংশোধিত ওয়াকফ বিল হস্তক্ষেপ করছে না। পাশাপাশি কোনও ধর্মীয় প্রতিষ্ঠানেও হস্তক্ষেপ এই বিলের মাধ্যমে সরকার করবে না বলেও এদিন প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু । তাঁর স্পষ্ট কথায়, কেবল ওয়াকফ সম্পত্তির দেখভাল সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করছে নতুন বিল।

যদিও কংগ্রেসের তরফে এহেন দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। সরকার বিভ্রান্তমুলক কথা বলছে বলে পাল্টা দাবি কংগ্রেস সাংসদ তরুণ গগৈয়ের (Congress MP Gaurav Gogoi)। যা খবর, আজ আট ঘণ্টা ধরে এই বিষয়ে আলোচনা চলবে। বিকেলের দিকে সম্ভবত ভোটাভুটি হতে পারে। তবে প্রয়োজনে আলোচনার সময় বাড়ানো হতে পারে বলেও শোনা যাচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। গোটা দেশের নজর এদিকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+