কেজরিওয়ালের বাড়িতে স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ ব্যবহার! অভিযুক্ত ব্যক্তি দিল্লির মুখ্যমন্ত্রীর কতটা কাছের

COPY: দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এই ঘটনা ঘটেছিল অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেই। দলের নেতা সঞ্জয় সিং মঙ্গলবার এমনটাই অভিযোগ করেছেন।

সঞ্জয় সিং ওই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বাতী মালিওয়ালের সঙ্গে হওয়া ঘটনাটি উপলব্ধি করেছেন। এব্যাপারে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সঞ্জয় সিং।

Arvind Kejriwal

আপ নেতা বলেছেন, সোমবার স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। এরপর সেখানে বিভব কুমার নামে অরবিন্দ কেজরিওয়ালের একজন কর্মী স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেন।

প্রসঙ্গত উল্লেখ্য সোমবার দিল্লি পুলিশ জানিয়েছিল, স্বাতী মালিওয়াল সিভিল লাইন থানায় গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত কর্মী খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেছিলেন। সূত্রের খবর, স্বাতী মালিওয়াল এখনও পর্যন্ত এব্যাপারে লিখিত কোনও অভিযোগ করেননি। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেলেই তদন্তের কাজ শুরু করা হবে।

যাঁর বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে, সেই বিভাব কুমারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বন্ধুত্ব বহু পুরনো। বহু বছর ধরে তাঁরা একসঙ্গে কাজ করেছেন বলে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই ব্যক্তি কেজরিওয়ালের দৈনিক রুটিনও ঠিক করেন। জেলে দেখা করতে যাওয়া ছয় ব্যক্তির মধ্যে নাম ছিল বিভাব কুমারেরও।

প্রসঙ্গত ২০১৫-তে বিভাব কুমারকে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব নিযুক্ত করা হয়েছিল। ২০২০-তে আপ ফের সরকার গঠন করলে পুরনো পদেই ফের নিয়োগ করা হয় তাঁকে। দিল্লির আবগারি মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+