পিএম কেয়ার্স ফান্ডে কেনা ভেন্টিলেটরে ‘দুর্নীতির’ গন্ধ! অনৈতিকভাবে বরাত একাধিক সংস্থাকে ?
পিএম কেয়ার্স ফান্ডে কেনা ভেন্টিলেটরে ‘দুর্নীতির’ গন্ধ! অনৈতিকভাবে বরাত একাধিক সংস্থাকে ?
সুপ্রিম কোর্টের রায়ের পরেও যেন বিতর্ক যেন পিছু ছাড়ছে না পিএম কেয়ার্স ফান্ডের। সূত্রের খবর, ইতিমধ্যেই দেখা যাচ্ছে এই তহবিলের বরাদ্দ অর্থে কেনা ভেন্টিলেটরগুলির দামের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সম্প্রতি পিএম কেয়ার্স ফান্ডের মাধ্যমে কেনা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের বিষয়ে করা একটি আরটিআই-র উত্তরে এই তথ্য জানা যাচ্ছে বলে খবর।

সামনে আসছে একাধিক গোলযোগের ছবি
পাশাপাশি ভেন্টিলেটর কেনার জন্য বারদপ্রাপ্ত দুটি স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের অধীনে গঠিত প্রযুক্তি বিষয়ক কমিটি দ্বারা সুপারিশ করা হয়নি বলেও জানা যাচ্ছে। এই খবর সামনে আসতেই করোনা মোকাবিলা তৈরি পিএম কেয়ার্স ফান্ড নিয়ে শুরু জোরদার জল্পনা। এদিকে পিএম কেয়ার্স ফান্ডে দুর্নীতির গন্ধে এর আগেই সরব হতে দেখা যায় কংগ্রেসকে।

২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয় শুধুমাত্র ভেন্টিলেটরের জন্য
এদিকে গত মঙ্গলবার পিএম কেয়ার্স ফান্ডকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্ট। পিএম কেয়ার্সের টাকা জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলে ট্রান্সফারের জনস্বার্থ মামলাও খারিজ করে শীর্ষ আদালত। সূত্রের খবর, পিএম কেয়ার্স তহবিলের মোট ৩,১০০ কোটি টাকা এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় খরচ করা হয়েছে। এর মধ্যে ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয় শুধুমাত্র ভেন্টিলেটরের জন্য।

জুনের মাঝামাঝি সময় করা হয় আরটিআই
পাশাপাশি এই তহবিলের আওতায় মোট ৫০,০০০ ভেন্টিলেটর কেনা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে সেই ভেন্টিলেটরগুলির দামের মধ্যে বড়সড় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গত জুন মাসের ১৮ তারিখ আরটিআই অ্যাক্টিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ কেন্দ্র পরিচালিত হাসপাতালগুলিতে বিভিন্ন খাতে বরাদ্দ অর্থের খতিয়ান দেখতে চেয়ে একটি আবেদন। পাশাপাশি পিএম কেয়ার্স ফান্ডের যে অর্থ বরাদ্দ করা হাসপাতাল গুলিতে বরাদ্দ করা হয়েছে তাদের নাম ও বিশদ বিবরণও জানতে চান তিনি।

পিএম কেয়ার্স’ তহবিলের টাকা বরাদ্দে অস্বচ্ছতা নিয়ে একাধিকবার সরব রাহুল
ওই আরটিআইতেই এখনও পর্যন্ত মোট কত ভেন্টিলেটর সরকারি হাসপাতাল গুলিতে সরবরাহ করা হয়, তার দাম, তহবিল থেকে বরাদ্দকৃত মোট পরিমাণ জানার জন্য আবেদন করেন তিনি। বর্তমানে সেই তথ্য সামনে আসতেই উঠে আসে গোলযোগের চিত্র। এদিকে এর আগে ‘পিএম কেয়ার্স' তহবিলের টাকায় ভেন্টিলেটর কেনার ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে বলে একাধিকবার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধী।












Click it and Unblock the Notifications