জানুয়ারি থেকেই শুরু হতে পারে প্রথম শ্রেণি থেকে ক্লাস, চিন্তাভাবনা শুরু করে দিয়েছে শিক্ষাদফতর
জানুয়ারি থেকেই শুরু হতে পারে প্রথম শ্রেণি থেকে ক্লাস, চিন্তাভাবনা শুরু করে দিয়েছে শিক্ষাদফতর
ক্লাস ওয়ান থেকে স্কুল শুরু হয়ে যেতে পারে জানুয়ারি মাস থেকেই। চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষাদফতর সূত্রে খবর ২০২২ সালের জানুয়ারি মাসেই প্রথম শ্রেণি থেকে ক্লাস শুরুর অনুমতি দিতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই নবম েথকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে রাজ্যের সব স্কুলে। সূত্রের খবর রাজ্য সরকার জানুয়ারি মাসেই প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরুর অনুমতি দিতে পারে।

ওমিক্রন আতঙ্কের মাঝেই পুরোদমে স্কুল খোলার পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। গতকালই রাজ্যে ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। ব্রিেটন ফেরত এক তরুণী করোনা আক্রান্ত। যদিও রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। করোনা টিকাকরণও হয়ে গিয়েছে অনেকটাই। পরিস্থিতি সামাল দিতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে। নবম,দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে হিয়েছে রাজ্যের প্রায় সব সরকারি ও বেসরকারি স্কুলে।
ওমিক্রন সংক্রমণ শুরু হলে ফের থমকে যেতে পারে পঠন পাঠন এমনই মনে করা হচ্ছে। কিন্তু সেটা সম্ভবত হবে না। কারণ শিক্ষা দফতর সূত্রে খবর ২০২২ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের সর্বত্র প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পর্যন্ত ক্লাস শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের কারণে প্রায় ২ বছর ধরে বন্ধ রয়েছে স্বাভাবিক স্কুল। অনলাইনে ক্লাস হলেও অনেক প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারেনি। বেড়েছে স্কুল ছুটের সংখ্যা।
এই পরিস্থিতি বেশিদিন চললে ক্ষতি হবে আরও।তাই জানুয়ারি মাস থেকেই সব শ্রেণির পঠন পাঠন শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের জানিয়েছে এই নিয়ে তারা পরিকল্পনা শুরু করে দিয়েছে। স্কুল খুললে কীভাবে পড়াশোনা এগোনো হবে। তাঁরা জানিয়েছেন স্কুল খুললেই পড়ুয়াদের আগের দুই ক্লাসের পড়া ঝালিয়ে নেওয়া হবে৷ অর্থাৎ অষ্টম শ্রেণির পড়ুয়াদের প্রথম একশো দিন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠক্রম পড়ানো হবে৷ এর জন্য আলাদা বই দেওয়া হবে৷ একশো দিন পর হবে পরীক্ষা৷ তার পর যে ক্লাসে তারা পড়ে সেই ক্লাসের সিলেবাস দেওয়া হবে৷












Click it and Unblock the Notifications