দলের নেতৃত্বের খোলনলচে পরিবর্তন! উপদেশ দিয়ে বার্তা সনিয়ার
দলের নেতৃত্বের খোলনলচে পরিবর্তন! উপদেশ দিয়ে বার্তা সনিয়ার
তাঁকে দেওয়া দলের বেশ কিছু নেতার চিঠির উত্তর দিলেন সনিয়া গান্ধী। ওই নেতারা সংগঠনের খোলনলচে পরিবর্তনের কথা বলেছিলেন। উত্তরে সনিয়া গান্ধী লিখেছেন, সবাইকে একসঙ্গে বসে দলের নতুন প্রধানকে খুঁজে নিতে হবে। কেননা তিনি আর দায়িত্ব কাঁধে নিতে চাইছেন না। তিনি সভানেত্রীর পদে ইস্তাফা দিতে তৈরি বলেও জানিয়েছেন।

আর দায়িত্ব নিতে চাইছেন না সনিয়া
উত্তরে সনিয়া গান্ধী বলেছেন, তিনি আর দলের নেতৃত্ব দিতে উৎসাহী নন। ১০ অগাস্ট যখন দলের ওয়ার্কিং কমিটি তাঁকে অনুরোধর করেছিল, সেই সময় সনিয়া তাঁর অবস্থান জানিয়ে দেন বলে জানা গিয়েছে।
শর্ত সাপেক্ষে দলের দায়িত্ব নিয়েছিলেন সনিয়া
সনিয়া গান্ধী বর্তমানে কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি। এই দায়িত্ব নেওয়ার সময়ই সনিয়া গান্ধী শর্ত দিয়েছিলেন, দল যেন তাড়াতাড়ি তাঁর পরিবর্ত খুঁজে নেয়।

রাজি নন রাহুলও
দলের সভাপতির পদ থেকে রাহুল গান্ধী ইস্তফা দিয়েছিলেন ২০১৯-এর ২৫ মে। সেই সময় দলের পদাধিকারীরা তাঁকে বারবার অনুরোধ করলেন, তা রাখেননি রাহুল গান্ধী। তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গান্ধী পরিবারের বাইরে দলের সভাপতির পক্ষে সওয়াল করেছিলেন।
গান্ধী পরিবারের বাইরে দলের সভাপতি
সেই সময় সনিয়া গান্ধী উল্লেখ করে বলেছিলেন, নতু সভাপতি করা হোক গান্ধী পরিবারের বাইরে থেকে।












Click it and Unblock the Notifications