মোবাইল নেট ব্যাঙ্কিংয়ের বিপজ্জনক নাম সোভা ভাইরাস, কীভাবে অ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখবেন
মোবাইল নেট ব্যাঙ্কিংয়ের বিপজ্জনক নাম সোভা ভাইরাস, কীভাবে অ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখবেন
মোবাইল নেট ব্যাঙ্কিং ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক ভাইরাসগুলির মধ্যে একটি হল 'ট্রোজান' ভাইরাস বা সোভা ভাইরাস। জানা গিয়েছে, মোবাইলে একবার এই ভাইরাস প্রবেশ করলে, সমস্ত তথ্য সংগ্রহ করে নেয়। নেট ব্যাঙ্কিংয়ের এই ভাইরাসটি একবার মোবাইলে ইনস্টল করা হলে, তা আন ইনস্টল করা কার্যত অসম্ভব। দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমারেজেন্সি টিমের আধিকারিকরা জানিয়েছেন, ভারতে শনাক্ত হওয়া প্রথম ভাইরাসটির এটি পঞ্চম সংস্করণ।

ভারতে জুলাই মাসে শনাক্ত করা হয়
'ট্রোজান' ভাইরাস বা সোভা ভাইরাসের মাধ্যমে এর আগে আমেরিকা, রাশিয়া, স্পেনের মতো দেশে প্রতরণা চালিয়ে। বর্তমানে ভারত সহ বেশ কয়েকটি দেশে মোবাইলে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ভাইরাসটির মাধ্যমে প্রতারণা শুরু হয়েছে। ভারতের ফেডারেল সাইবার সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে, চলতি বছর জুলাই মাসে প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। বর্তমানে ভারতে এই ভাইরাসের পঞ্চম সংস্করণ দেখা গিয়েছে।

আন্ডারগ্রাউন্ডে প্রথম ব্যবহার করা হতো
হিসেবে দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমারেজেন্সি টিমের তরফে জানানো হয়েছে, এই ভাইরাসটি প্রথম ২০২১ সালের সেপ্টেম্বরে বাজারে আসে। সেই সময় আন্ডাকগরাউন্ডে কেনা-বেচার ক্ষেত্রে এই ম্যালওয়ারটি ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে ইনস্টল করে ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। এরপরেই ব্যবহারকারীর মোবাইলের সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

জনপ্রিয় সংস্থার নকল করে প্রতারণা
সোভা ভাইরাস সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে সাইবার বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এটি ২০০টির বেশি ব্যাঙ্কিং ও পেমেন্ট অ্যাপ্লিকেশন নকল করতে পারে অ্যানড্রয়েড ফোনের সাহায্যে। জানা গিয়েছে, এই ম্যালওয়্যারের সর্বশেষ সংস্করণটি নকল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলির সাহায্যে ব্যবহারকারীদের প্রতারিত করে। ব্যবহারকারীদের প্রতারিত করার জন্য গুগল ক্রোম, অ্যামাজনের মতো বিখ্যাত সংস্থার বেশ কয়েকটি অ্যাপ ব্যবহার করে। ব্যবহারকারীরা এই অ্যাপগুলোকে সত্যি বলে মনে করলেও, আদতে সংস্থাগুলোর অ্যাপের নকল লোগো ব্যবহার করে প্রতারিত করা হয়।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করে ভারতের সাইবার সেলের বিভাগের তরফে সতর্ক করে বলা হয়েছে, এই ম্যালওয়ারের সাহায্যে মোবাইলে থাকা সমস্ত গোপন নথি চুরি করা সম্ভব। এছাড়াও স্ক্রিনশট নেওয়া থেকে ভিডিও করা সম্ভব এই ভাইরাসের মাধ্যমে।

মোবাইলকে সুরক্ষিত রাখার উপায়
সাইবার বিভাগের তরফে পরামর্শে জানানো হয়েছে, প্রটেকশন মডিউল রিফ্যাক্টরিংয়ের মাধ্যমে এই ভাইরাসের প্রতারণা থেকে মোবাইল ও মোবাইলে থাকা গোপন নথি সুরক্ষিত করা সম্ভব। উদাহরণ হিসেবে দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমারেজেন্সি টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ব্যবহারকারীকে সেটিংসে গিয়ে ম্যালওয়্যার আনইনস্টল করার চেষ্টা করেন বা আইকনটিকে টিপে সোভা-এর এই অ্যাপ্লিকেশনটিকে বাধা দেয়, সেক্ষেত্রে হোম স্ক্রিনে আসার পরে যদি ছোট অপআপ প্রদর্শন করে, তাহলে বোঝাযাবে ম্যালওয়ারটির কাজে বাধা দেওয়া সম্ভব হয়েছে। মোবাইলে সমস্ত তথ্য সুরক্ষিত রয়েছে।












Click it and Unblock the Notifications