সন্ত্রাসী হামলার প্রতিবাদে পথে সেই কাশ্মীরিরাই! উপত্যকায় চলল বনধ, মিছিল
ফের উত্তপ্ত কাশ্মীরের পহেলগাঁও। পর্যটকেদের ওপর যে মর্মান্তিক নারকীয় সন্ত্রাসী হামলা ঘটেছে, তাতে দিশেহারা অবস্থা পর্যটকেদের। দেশ বিদেশের প্রচুর মানুষ এই কাশ্মীরের পহেলগাঁও ঘুরতে আসেন। সাধারণ কাশ্মীরি ব্যক্তিদের আয়ের মূল উৎসই এই পর্যটন।
আর এই পর্যটকদের অভাবে স্থানীয় মানুষদের পেটে টান পড়লেই যেন দিশেহারা হয়ে যায় তারাও! ৩৫ বছরের মধ্যে প্রথম বারের মতো আজ প্রথমবারের মতো সম্পূর্ণ বন্ধ অর্থাৎ এই কাশ্মীরাই কিন্তু জঙ্গি হামলার প্রতিবাদ করলেন, তারা রাস্তায় নামলেন।

ভূস্বর্গ এখন উত্তপ্ত । মঙ্গলবার জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এই পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় বহু মানুষ যারা আহত হয়েছেন। আর আজ পহেলগাঁওয়ের প্রতিবাদে এখানকার বাজার সম্পূর্ণ বন্ধ। সমস্ত দোকান বন্ধ। সারাদিন উপত্যকায় বনধ পালন করলেন করছেন কাশ্মীরাই। গতকালের ঘটনায় নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না সেখানকার বাসিন্দারা।
কী স্লোগান দিচ্ছেন কাশ্মীরিরা
এই ২৬ জন নিরীহ ব্যক্তির মধ্যে সৈয়দ আদিল হোসেন রয়েছেন। যিনি ঘোড়ায় চড়ে পর্যটকদের জায়গায় নিয়ে যেতেন। তবে সেই সন্ত্রাসীদের মুখোমুখি হওয়ায় তাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পহেলগাঁওয়ের দোকানদার, হোটলের মালিকরাও কিন্তু রাস্তায় নেমেছেন। তারা কিন্তু একদমই চুপ করে নেই। তারা বলছেন, 'হিন্দুস্তান জিন্দাবাদ’, 'আমি ভারতীয়’’ স্লোগান দিয়ে প্রতিবাদ করছেন। মিছিল করছেন হোটেলের মালিকরা ও দোকানদারেরা। তারা বলেছেন, যেসব পর্যটক আজ এই পেহেলগাঁওতে আটকে রয়েছেন, তাদের ১৫ দিনের জন্য বিনামূলে থাকা খাবার ব্যবস্থা আমরা করব।
কী প্রতিক্রিয়া হোটেল মালিক থেকে দোকানদারদের
মসজিদগুলিতে বলা হচ্ছে জনগণ যেন এই বনধে যোগ দেন। হোটেল মালিক আসিফ বুর্জা এই সন্ত্রাসী হামলার ঘটনাকে তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই এই বিষয়টি পর্যটনের বিষয় নয়। এই বিষয়টি অর্থনীতির বিষয় নয়। এই বিষয়ে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, তাদের দোষ কি ছিল? যে তাদের এইভাবে হত্যা করা হল? তারা তো এখানে ভ্রমণ করতে এসেছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন। তাহলে তাদেরকে কেন এভাবে হত্যা করা হল।
কী বলছেন এই হোটেল মালিক
ওপর এক হোটেল মালিকের কথায়, সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় আমরা তাদের পাশে থাকবে। তিনি এও বলেন, আমরা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর পাশে রয়েছি। আমরা এটা সহ্য করব না। আমরা একজন মানুষ।
রেশ কি পড়বে ব্যবসায়?
গতকাল সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। জম্মু-কাশ্মীরের অর্থনীতিতে পর্যটনের বিরাট অবদান রয়েছে। জঙ্গিদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর এই কাশ্মীর আজ অনেকটাই শান্ত ছিল। যেখানে পর্যটকদের ভিড় হচ্ছিল। এবার যার রেশ এসে পড়বে পর্যটন থেকে শুরু করে ব্যবসাতেও।
কী বললেন মুখ্যমন্ত্রী?
জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই জঙ্গি হামলার ঘটনাকে ঘৃণ্য বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, আমি খুব মর্মাহত। আর পর্যটকদের ওপর এই হামলা অত্যন্ত ঘৃণ্য একটি কাজ। তিনি এও বলেন, এটি একটি অমানবিকতার কাজ। নিন্দা কোনও শব্দই এদের জন্য যথেষ্ট নয়। আমি নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আমার সহকর্মীদের সঙ্গে কথা বলেছি। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর অবিলম্বে আবারও তাদের শ্রীনগরে পৌঁছে দেওয়া হবে।
কী বললেন তিনি?
যারা আটকে পড়েছেন, তাদের কিন্তু তিনি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে প্রশাসন। ডিজিসি ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত বিমান চালাবার ব্যবস্থা করছে। আমি শ্রীনগর, জম্মুর মধ্যে যান চলাচল যত তাড়াতাড়ি সম্ভব সহজ করা যায় তার নির্দেশ দিয়েছি। যাতে পর্যটকেরা গাড়ি করে তারা সহজেই তাদের জায়গায় পৌঁছাতে পারে। যেসব জায়গায় গাড়ি আটকে রয়েছে তাঁদের দ্রুত সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে আগের মতন যান চলাচল করতে পারে। সেরকম ব্যবস্থা করতে পারব না এত তাড়াতাড়ি। কারণ এতে আপনাদেরকে সকলকেরই সহযোগিতা আমার লাগবে।
কী বলছেন প্রধানমন্ত্রী?
মন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি আরব থেকে দেশে ফিরছেন। তিনি বলেছেন, যে এই ঘটনার পেছনে যারা যুক্ত তারা একজনও রেহাই পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ গতকাল কাশ্মীরে যাবেন ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার যখন কাশ্মীরের সৌন্দর্য সকলে উপভোগ করছিলেন, তখন পর্যটকেরা আচমকাই গুলির শব্দ শুনতে পান। আর প্রাণভয়ে পর্যটকেরা ছুটে পালাবার চেষ্টা করতে থাকেন। নিজেদের জীবনকে বাঁচাতে তখন মরিয়া প্রায় সকলেই! তবে অনেকেরই কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেক পর্যটকেরাই। আহতের সংখ্যা নেহাতই কম নয়। জঙ্গিরা গুলি চালিয়ে বহু মানুষকেই আহত করেছে। আর এই ঘটনায় ২৬ জন নিহতও হয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications