ডোভালের আরও এক বড় সাফল্য, ২২ 'মোস্ট ওয়ান্টেড'-কে ভারতের হাতে তুলে দিল মায়ানমার

ফের একবার বাজিমাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। এবার দেশে দক্ষিণ-উত্তরে জঙ্গি দমনে বড় সাফল্য এনে দিলেন ডোভাল। তাঁর তৎপরতায় ভারতের হাতে ২২ জন জঙ্গিকে তুলে দিল মায়ানমার। দীর্ঘদিন ধরেই এদের খোঁজ চালাচ্ছিল ভারতের নিরাপত্তা বাহিনী।

এই প্রথমবার জঙ্গিদের ভারতের হাতে তুলে দিল মায়ানমার

এই প্রথমবার জঙ্গিদের ভারতের হাতে তুলে দিল মায়ানমার

প্রসঙ্গত, এর আগে কখনও জঙ্গিদের ভারতের তুলে দেয়নি মায়ানমার। প্রতিবারই কূটনৈতিক ভাবে ভারতকে এই বিষয়ে নাস্তানাবুদ হতে হয়েছে। তবে বিশএষজ্ঞদের মতে এবারে ভারতের এই আবেদনের সঙ্গে ছিল ডোভালের বিচক্ষণতা। আর তাতেই কেল্লা ফতেহ।

জঙ্গি পর্ত্যর্পণটি

জঙ্গি পর্ত্যর্পণটি

শুক্রবার মায়ানমার থেকে ওই সন্ত্রাসবাদীদের নিয়ে আসা বিমানটি প্রথমে নামে ইম্ফল, পরে গুয়াহাটিতে নামে। দুটি রাজ্যে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তরিত করা হয় ওই সন্ত্রাসবাদীদের। এই জঙ্গি পর্ত্যর্পণটিকে ভারত ও মায়ানমারের মধ্যে ক্রমবর্ধমান গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও প্রতিরক্ষা সহযোগিতার ফল হিসাবেও দেখা হচ্ছে।

মায়ানমারের গভীর জঙ্গলে ঘাঁটি গাড়ে জঙ্গিরা

মায়ানমারের গভীর জঙ্গলে ঘাঁটি গাড়ে জঙ্গিরা

ধৃত জঙ্গিদের মধ্যে আছে এমন ১২ জন যারা ইউএনএলএফ, প্রিপাক (প্রো), পিএলএ-র সদস্য, বাকি ১০ জন অসমের জঙ্গি গোষ্ঠী এনডিএফবি (সংবিজিত) ও কেএলও-র। ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত ভারত বিরোধী জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে অপারেশন অল ক্লিয়ার চালায় ভুটানে তখন থেকেই মায়ানমারের গভীর জঙ্গলে ঘাঁটি গাড়ে জঙ্গিরা।

ভারত-মায়ানমার-এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

ভারত-মায়ানমার-এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

এই জঙ্গিদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই মায়ানমার সরকারকে বলে আসছিল ভারত। এই বিষয়ে মায়ানমার সরকারের বক্তব্য, দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, ভারতের উত্তর-পূর্বের এই জঙ্গিদের প্রত্যর্পণের ঘটনা তারই নিদর্শন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+