করোনা সঙ্কটের মাঝে মে মাসে ৪৭ লক্ষ গ্রাহক হারাল এয়ারটেল, ভোডাফোন! জয়যাত্রা অব্যাহত জিও-র
মে মাসে লক্ষ লক্ষ গ্রাহক হারাল এয়ারটেল-ভোডাফোন, নতুন গ্রাহক পেল জিও
করোনা ধাক্কায় যকন জেরবার দেশীয় অর্থনীতি তখন শিয়রে সংক্রান্তি দেশের দুই শীর্ষ টেলিকম সংস্থার। লকডাউনে ব্যাপক ইন্টারনেট নির্ভরতার মাঝেও লক্ষ লক্ষ গ্রাহক হারল এয়ারটেল ও ভোডাফোন। সূত্রের খবর, শুধুমাত্র মে মাসে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড প্রত্যেকেই প্রায় ৪৭ লক্ষেরও বেশি গ্রাহক হারিয়েছে।

এদিকে করোনাকালে লক্ষ্ণীর ঝাঁপি যেন ক্রমেই ফুলেফেঁপে উঠছে জিও-র। একের পর এক ছক্কা হাঁকাচ্ছে বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকায় থাকা মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সূত্রের খবর, এয়ারটেল, ভোডাফোনের করুণ অবস্থার মধ্যেই প্রায় ৩৭ লক্ষের বেশি গ্রাহকে নিজেদের ঘরে টেনেছে আম্বানির জিও।
বুধবার এই তথ্য প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। করোনা লকডউনের কারণে প্রচুর মানুষের পাশাপাশি অসংখ্য পরিযায়ী শ্রমিক শহর সথেকে গ্রামাঞ্চলে ফিরে আসায় শুধুমাত্র মে মাসেই ২জি, ৩জি ও ৪জি গ্রাহকের সংখ্যা প্রায় ০.৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে ট্রাইয়ের রিপোর্টেই দেখা যাচ্ছে। এদিকে এই মাসে জিও ছাড়াও, রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল মে মাসে মোট ২ লক্ষ ১ হাজার ৫৯৩ জন নতুন গ্রাহকে নিজেদের ঘরে টেনেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications