এয়ার ইন্ডিয়ার উড়ানে বিছের কামড় মহিলা যাত্রীকে, দুঃখপ্রকাশ এয়ারলাইনের
উড়ানেও যন্ত্রণার যাত্রা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিছে কামড়ে দিল মহিলা যাত্রীকে। যার জেরে প্রশ্নের মুখে পড়ল এয়ারলাইন্স। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখপ্রকাশ করল। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছে। তারপর যাত্রীর চিকিৎসারও বন্দোবস্ত করে তারা।
এয়ার ইন্ডিয়ার নাগপুর-মুম্বই ফ্লাইটে এই ঘটনাটি ঘটে। এক যাত্রীকে দংশন করে একটি বিছে। ঘটনাটি গত মাসে এআই ৬৩০ উড়ানে ঘটে। এয়ারলাইন্স এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছে, বিছের কামড়ে যন্ত্রণায় কাতর যাত্রীকে বিমানবন্দরে নামিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবন তারা।

শনিবার এয়ার ইন্ডিয়া তাদের নাগপুর-মুম্বাই ফ্লাইটে একটি বিছে মাঝ আকাশে একজন মহিলা যাত্রীকে দংশন করার পরে ক্ষমা প্রার্থনা করেছে। চিকিৎসার পর বিছের দংশনে আহত মহিলা নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। ২৩ এপ্রিলের এয়ার ইন্ডিয়া নাগপুর-মুম্বাই ফ্লাইটের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বার্তা এল প্রায় পক্ষকাল পরে।
দেরিতে হলেও এয়ারলাইন্সটি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারপর জানিয়েছে, ওই যাত্রীকে প্রথমে মুম্বই বিমানবন্দরে নামিয়ে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। তারপর বিমানটি পরীক্ষা করা হয়েছিল। বিমান থেকে বিছেটি পাওয়াও যায়। তারপর বিছেটিকে মারা হয়।
এয়ার ইন্ডিয়া তার বিবৃতিতে জানিয়েছে, ২০২৩-এর ২৩ এপ্রিলে আমাদের ফ্লাইটে একজন যাত্রীকে বিছে কামড়ানোর ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা আদতে অত্যন্ত বিরল এবং দুর্ভাগ্যজনক। বিমানটি অবতরণের পর ওই মহিলা যাত্রীকে বিমানবন্দরে ডাক্তার এনে চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়া আরও জানায়, "আমাদের কর্মকর্তারা যাত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন এবং তাঁকে হাসপাতালে থেকে না ছাড়া পর্যন্ত ওই যাত্রীকে সমস্ত সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। আমাদের টিম প্রোটোকল অনুসরণ করে বিমানটিতে তল্লাশিও চালায়। তল্লাশির পর বিছেটিকে খুঁজে পায়।
তারপর এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বিবৃতি দেয়। এই ঘটনার জন্য যাত্রীদের যে অসুবিধায় পড়তে হয়েছে, যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানায়। এই ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও সতর্ক থাকবে বলেও জানিয়েছে। বিমান পরীক্ষায়ও আরও জোর দিয়েছে তারা।
বিমানে একের পর এক ঘটনা ঘটছে। কখনও যাত্রী অপর যাত্রীর গায়ে, তা নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে ঝামেলা। এখন আবার বিছের কামড় যাত্রীকে। ঘটনাপরম্পরায় বিব্রত যাত্রী সাধারণ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications