কেন্দ্রের অপরিকল্পনাতেই আকাশপথে অচলাবস্থা, ইন্ডিগো বিপর্যয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা
দেশজুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের ধারাবাহিক ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তিকে কার্যত "পরিকল্পনার সম্পূর্ণ ব্যর্থতা" বলে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দরে উত্তরবঙ্গ সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় সরকারকেই এই সংকটের জন্য দায়ী করেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিকল্প ব্যবস্থা না ভেবেই কেন্দ্র পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দিয়েছে। "ফ্লাইট মিলছে না, যাত্রীরা চরম সমস্যায় পড়ছেন। এই অবস্থা তৈরি হয়েছে পরিকল্পনার সম্পূর্ণ অভাবে। এটা একটা বড় বিপর্যয়, আর এর সম্পূর্ণ দায় কেন্দ্রের," বলেন তিনি। এমনকি যাত্রীদের আইনি পথে যাওয়াও অস্বাভাবিক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিলের পর যাত্রীদের অন্য পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এই বিষয়টিকেও অবাস্তব বলে খারিজ করেন মমতা। তাঁর কথায়, "দুইঘণ্টার বিমানযাত্রা ট্রেনে করতে গেলে ২৪ থেকে ৩৬ ঘণ্টা লেগে যায়। তার উপর আগাম টিকিট, রিজার্ভেশনের ঝামেলা সব মিলিয়ে ভোগান্তি চরমে উঠেছে।"
এই সংকটকে কেন্দ্র করে কেন্দ্রের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের সমস্যার বদলে নির্বাচনের দিকেই বেশি মনোযোগী। "কেন্দ্র শুধু ভোটের কথা ভাবে, আর আমরা মানুষের কথা ভাবি। তাই যাত্রীদের দুর্ভোগ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে," বলেন তিনি।
উল্লেখ্য, দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো দৈনিক প্রায় ২৩০০টি ফ্লাইট পরিচালনা করে। তবে পাইলটদের ফ্লাইট ডিউটি ও বিশ্রাম সংক্রান্ত নতুন নিয়মের দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর পর্যাপ্ত ক্রু জোগাড়ে সমস্যায় পড়ে একাধিক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ কিছু ছাড় দিলেও যাত্রী দুর্ভোগ এখনও পুরোপুরি কাটেনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications