ট্রাফিক জ্যাম এড়াতে আকাশেই সমাধান? ঘণ্টার পথ মিনিটে, ভারতে শুরু হতে চলেছে এয়ার ট্যাক্সি, কত টাকা ভাড়া? জানুন

রাস্তায় যানজটের কারণে অনেকসময় গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। যেকারণে অনেক সময় বড় বিপদ ঘটে যায়। আর সেই সমস্যা থেকে রেহাই পেতেই এবার আকাশপথে যাতায়াতের জন্য নতুন পরিকল্পনা করছে ভারত। খুব তাড়াতাড়িই দেশে শুরু হতে পারে 'এয়ার ট্যাক্সি পরিষেবা'।

কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ (CII)-এর একটি প্রস্তাব অনুসারে, প্রথম পর্যায়ে গুরুগ্রাম থেকে কনৌট প্লেস হয়ে নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একটি পাইলট করিডর চালু হতে পারে। যেখানে এখন গাড়িতে কোথাও যাতায়াত করলে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়, সেখানে এই পথে এয়ার ট্যাক্সিতে কয়েক মিনিটের মধ্যেও গন্তব্যে পৌঁছনো সম্ভব হবে।

রিপোর্ট অনুসারে, দিল্লি থেকে গুরুগ্রাম যাত্রা মাত্র ৭ মিনিটের মধ্যে করা যাবে। যাত্রীপিছু ভাড়া হতে পারে প্রায় ২০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। শুরুতে কোনও আলাদা হেলিপ্যাডের প্রয়োজন পড়বে না। হাসপাতাল অথবা বাণিজ্যিক ভবনের ছাদ থেকেই ওঠানামা করতে পারবে এই এয়ার ট্যাক্সি।

বিশেষ করে জরুরি চিকিৎসা অথবা মেডিক্যাল ইমার্জেন্সিতে এই পরিষেবা সন্থেকে বড় সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। ডিজিসিএ-র নিয়ন্ত্রণে ধাপে ধাপে পরিষেবাটি চালু করার পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো শহরগুলিতে শহুরে যাতায়াতের ছবিই বদলে দিতে পারে এই এয়ার ট্যাক্সি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+