অক্সিজেন মাস্ক 'নোংরা', পাইলটের একগুয়েমিতে বিমান উড়ল ৩ ঘন্টা দেরিতে!
নয়াদিল্লি, ২৩ এপ্রিল : বিমানে বিলম্ব। কখনও খারাপ আবহাওয়া, কখনও রানওয়ে পেতে দেরি হওয়া, এমন নানা কারণে বিমান উড়তে দেরি হয়েছে তা তো আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু এধরণের বিলম্বের ঘটনা হয়তো এই প্রথম। [এয়ার ইন্ডিয়ার ককপিটে বিমানচালককে মারধরের অভিযোগ সহচালকের বিরুদ্ধে]
বুধবারদিন সকালে এয়ার ইন্ডিয়ার বিমানের ককপিটে আপদকালীন অক্সিজেন মাস্ক 'নোংরা', এই অভিযোগ তুলে উড়ানে অস্বীকার করেন বিমানের ক্যাপ্টেন। এয়ারইন্ডিয়ার কর্মীরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে এই কারণে বিমান বিলম্ব না করে বরং কোলন দিয়ে পরিষ্কার করে নিলেই হয়। [ইঞ্জিনিয়ারকে মারধর বিমানচালকের, ২ ঘন্টা আটকে রইল এয়ার ইন্ডিয়া বিমান]

কিন্তু না, নিজের বক্তব্যেই অনড় একগুয়ে পাইলট। আর তার জেরে দিল্লি কোচি এআই ৪৬৭ বিমান য়া সকাল ৫ টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল তা উড়ল প্রায় ৩ ঘন্টা দেরিতে। ['সাত' ঘন্টার বিমান গন্তব্যে পৌঁছল 'ষাট' ঘন্টায়]
এই ঘটনায় বেজায় চটেছেন এয়ারইন্ডিয়ার চেয়ারম্যান রোহিত নন্দন। এই ঘটনায় বিমানচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই ধরণের ঘটনা আগেও ওই নির্দিষ্ট বিমানচালক ঘটিয়েছেন কিনা যে বিষয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
এয়ার ইন্ডিয়া কর্কৃপক্ষের তরফে জানানো হয়েছে, "সময়মতো উড়ানের চেষ্টায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে চলেছি। সেক্ষেত্রে এই ধরণের ছোট অজুহাতের জেরে বিমান ছাড়তে এত দেরি হওয়াটা কিছুতেই মেনে নেওয়া হবে না।"
যদিও বিমানচালকদের একাংশের প্রশ্ন, একটা অক্সিজেন মাস্ক পরিস্কার করতে কেন এত সময় লাগল। মাঝেমধ্যেই ককপিট অপরিচ্ছন্ন দেখা যায়। বিমানচালকরা অপরিচ্ছন্নতার জন্য অভিযোগ জানালে তখনই লোক ডেকে কয়েম মিনিটের মধ্যে পরিস্কার করিয়ে দেওয়া। এক্ষেত্রে কেন এত বেশি সময় লাগল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications