ইঞ্জিনিয়ারকে মারধর বিমানচালকের, ২ ঘন্টা আটকে রইল এয়ার ইন্ডিয়া বিমান
চেন্নাই, ১৭ জানুয়ারি : ককপিটের মধ্যেই গ্রাউন্ড ইঞ্জিনিয়ারকে মারধর এয়ার ইন্ডিয়া পাইলটের। আর তার জেরেই প্রায় দুঘন্টা আটকে রইল চেন্নাই-প্য়ারিসগামী এআই ১৪৩ বিমানটি।
প্রাথমিক তদন্তের রিপোর্ট বলছে, ককপিটের মধ্যেই বিমানচালক মানিকলাল এবং ইঞ্জিনিয়ার কান্নান-এর বাকবিতন্ডা হয়। এর পরেই মানিকলাল কান্নানকে মারে বলে অভিযোগ। ককপিট থেকে বেরনোর পর দেখা যায় কান্নান-এর নাক থেকে রক্ত পড়ছে। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই রোস্টার থেকে সরানো হয় বিমানচাললককে এবং এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়।
ওই বিমানে ১৪২ জন যাত্রীকে নিয়ে ওড়ার কথা ছিল। কিন্তু এই গণ্ডগোলের জেরে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে প্রায় দু ঘন্টার পরে বিমানটি ওড়ে।
অভিযুক্ত বিমানচালক মানিকলাল নিজেকে ককপিটে বন্ধ করে নেন বলে খবর। তবে এখন তাকে ককপিট থেকে বের করে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications