মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রবল ঝাঁকুনি, আহত বেশ কয়েকজন যাত্রী

মাঝ আকাশে প্রবল ঝটকা ( (Turbulence)। আর তাতে বিমানের একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় ফের একবার সংবাদ শিরোনামে এয়ার ইন্ডিয়া!

জানা গিয়েছে, দিল্লি থেকে সিডনি যাচ্ছিল বিমানটি। আর তা যাওয়ার পথে বিমানটি দুলতে থাকে বলে খবর। প্রবল হাওয়ার কারনেই এই ঘটনা ঘটে বলে প্রকাশিয়ত খবরে জানা গিয়েছে। যদিও এয়ার ইন্ডিয়ার বিমানটি সিডনি বিমানবন্দরের মাটি ছুঁতেই দ্রুত আহত যাত্রীদের জরুরি চিকিতসা পরিষেবা দেওয়া হয়।

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রবল ঝাঁকুনি,

যদিও চোট গুরতর হলেও কোনও যাত্রীকেই হাসপাতালে ভর্তি করা হয়নি। ইতিমধ্যে ডিজিসিএ'র তরফে গোটা ঘটনার খোঁজ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এএনআইকে ডিজিসিএ জানিয়েছেন যে, ঘটনায় সাত যাত্রী আহত হন। পাশাপাশি বেশ কয়েকজন কেবিন ক্রু'এতে আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

তবে কি কারনে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে সংবাদমাধ্যমকে ডিজিসিএ জানিয়েছে, Air India B787-800 বিমান VT-ANY অপারেটিং ফ্লাইট AI-302 বিমানটি মাঝ আকাশে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে। আর তাতেই প্রবল ঝাকুনির মধ্যে পড়ে বিমানটি। আর যখন এই ঘটনা ঘটে তখন দিল্লি থেকে সিডনিতে যাচ্ছিল। একেবারে মাঝ আকাশেই ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অন্যদিকে মাঝ আকাশে বিড়ি খেয়ে বিপাকে ৫৬ বছরের এক ব্যক্তি। Akasa Air বিমানে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। Kempegowda বিমানবন্দরে ওই ব্যক্তি নামতেই তাঁকে আটক করা হয়।

এয়ার ইন্ডিয়ার বিমানে প্রবল ঝাঁকুনি,

পরে অভিযোগের ভিত্তিতে Kempegowda বিমানবন্দর পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে এভাবে মাঝ আকাশে বিড়ি খেয়ে তীব্র চাঞ্চল্য হয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাসের ব্যবধানে একাধিকবার বিমানের মধ্যে একের পর এক ঘটনা ঘটেছে।

কখনও মাঝ আকাশে বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো জঘন্য অপরাধ ঘটেছে অন্যদিকে যাত্রীদের মধ্যে মারপিঠের মতো মারাত্মক ঘটনাও ঘটেছে। গত ২৪ ঘন্টায় একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া এবং Akasa Air বিমান সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+