নীতীশ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বিদ্রোহী আদিবাসী ১০৮টি গ্রাম, ভোট বয়কটের ডাক

নীতীশ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বিদ্রোহী আদিবাসী ১০৮টি গ্রাম, ভোট বয়কটের ডাক

নীতীশ সরকারের পুলিস তাঁদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। এই অভিযোগে ভোট বয়কটের ডাক দিল বিহারের ১০৮টি আদিবাসী গ্রাম। বিধানসভা ভোটের আগের আদিবাসী রোষ ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা খেতে চলেছে নীতীশ সরকার। জঙ্গল কেটে বসতি স্থাপনের প্রতিবাদে সরব হয়েছিলেন এই ১০৮টি গ্রামের আদিবাসীরা। তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে নীতীশের পুলিস নির্মম উৎখাত অভিযান চালিয়েছিলে বলে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা।

 আদিবাসী ভোট ব্যাঙ্কে ধাক্কা

আদিবাসী ভোট ব্যাঙ্কে ধাক্কা

আর হাতে মাত্র কটা দিন বাকি। জনতার রায় দেওয়ার সময় এলো বলে। এরই মধ্যে নীতীশ সরকারের ঘুম উড়িয়েছে বিহারের ১০৮টি আদিবাসী গ্রাম। পুলিসি অত্যাচারের প্রতিবাদে এই ১০৮টি গ্রামের বাসিন্দা ভোট বয়কটের ডাক দিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে নীতীশ কুমারের পুলিস।

মিথ্যে মামলা দেওআর অভিযোগ

মিথ্যে মামলা দেওআর অভিযোগ

গ্রামেব প্রতিবাদীরা অভিযোগ করেছেন নীতীশ সরকার তাঁদের নেতাদের বিরুদ্ধে একিক মিথ্যে মামলা দিয়েছে। নীতীশ সরকারে বনদফতরের আধিকারিকরা বার বার তাঁদের জমি জায়গা থেকে উৎখাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আদিবাসী সংগঠন কাইমুর মুক্তি মোর্চার। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও তাঁদের সেখান থেকে উৎখাত করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠন।

অরণ্যের অধিকার নিয়ে সরব সিপিএম

অরণ্যের অধিকার নিয়ে সরব সিপিএম

আদিবাসীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে সিপিএম। বাম নেত্রী বৃন্দা কারাট অভিযোগ করেছেন নীতীশ সরকার তাঁদের অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করছেন। অরণ্যের অধিকার রক্ষা আইন থেকে বঞ্চিত করা হচ্ছে গ্রামের আদিবাসীদের। এই ১০৮টি গ্রামের একজন বাসিন্দাদেও জমির পাট্টা বিলি করা হয়নি। ৮০০০ জন জমির পাট্টার জন্য আবেদন করলেও মাত্র ১২১ জনকে জমি দিয়েছে নীতীশ সরকার।

 চাপ বাড়ছে নীতীশের

চাপ বাড়ছে নীতীশের

জিতেন মাঝি এনডিএ শিবিরে ভিঁড়লেও দলিত ভোটে ভাঙন ধরিয়েছে পাসোয়ানের দল। নীতীশের প্রতি বিরক্তি প্রকাশ করে জেডিইইউ-বিজেপি জোট থেকে বেরিয়ে এসে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। এতে দলিত ভোটে বিপুল ধাক্কা খাবেন নীতীশ এমনই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+