দেওয়া হবে পরমবীর চক্র, gallantry পুরস্কারও! অগ্নিবীররা আলাদা নয়, বোঝাল সেনা
দেওয়া হবে পরমবীর চক্র, gallantry পুরস্কারও! অগ্নিবীররা আলাদা নয়, বোঝাল সেনা
অগ্নিপথ যোজনা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড়! প্রতিবাদের আগুন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। যদিও সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, অগ্নিপথ যোজনা থেকে সরে আসার কোনও প্রশ্নই ওঠে না। ইতিমধ্যে অগ্নিপথ যোজনা'র মাধ্যমে নিয়োগ নিয়ে বাহিনীর তরফেও ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরেও কার্যত অগ্নিগর্ভ একাধিক রাজ্য। যদিও এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন দেশের তিনবাহিনীর প্রধানরা।

অবশ্যই পরম বীর চক্রও পাবেন
অনেকের আশংকা প্রত্যাখ্যান করে, অতিরিক্ত সচিব, সামরিক বিষয়ক, লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেন, অগ্নিবীররা যদি কোথাও লড়াইয়ে যান তাহলে অবশ্যই পরম বীর চক্রও পাবেন। এমনকি গ্যালেন্ট্রি পুরস্কারও মিলবে বলে সেনার তরফে জানানো হবে। কোনও ভাবেই অগ্নিবীরদের আলাদা ভাবে দেখা হবে না বলে আশ্বাস সেনা আধিকারিকের। তাঁর দাবি, আমরা দেশভক্তিতে উদ্ভূত যুবকদের সুযোগ করে দিতে চাই। পুরি বলেন, অগ্নিপথ মেধাকে আকর্ষণ করার একটি অসাধারন যোজনা।

ফৌজে কাজ করার একটা প্যাশান আছে
সেনাকর্তা বলেন, ফৌজে কাজ করার একটা প্যাশান আছে। এখানে চাকরি করার কোনও সুযোগ নেই। চিন, আমেরিকা এবং ইজরায়েলের উদাহারণ তুলে ধরে লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেন, সেনায় সার্ভিস কতদিনের হবে। কীভাবে প্রশিক্ষন হয়। এখন বিভিন্ন জায়গাতে যুবকরা নতুন করে ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আমরা সৈনিক পেশায় আছি। এটাই দেশের সবথেকে বড় অ্যাসেট বলে দাবি করেন জেনারেল পুরি। তবে তাঁর মতে, যে সিদ্ধান্তই নেওয়া হবে তা দেশের সুরক্ষার প্রশ্নে হবে।

1989 সালেই কমিটি সুপারিশ করেছিল-
অগ্নিবীর কেন? আর এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সেনাকর্তা বলেন। অরুণ সিং কমিটি ১৯৮৯ সালে, কার্গিল রিভিউ কমিটি ২০০০ সালে, গ্রুপ অফ মিনিস্টার্স ২০০১ সালে, শেখটকর কমিটিও এই বিষয়ে স্পষ্ট ভাবে জানিয়েছে। তবে ১৯৮৯ সালে তৈরি হওয়া কমিটি জানিয়েছিল, আমাদের জওয়ানদের বয়স কমাতে হবে এবং যারা তাদের কমান্ড করবে তাদের বয়স কমাতে হবে। কমিটিগুলি প্রতিরক্ষা সংস্কার, সিডিএস মোতায়েন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, আধুনিকীকরণ ইত্যাদির সুপারিশ করেছিল।

আমেরিকা ও চীনে কি প্রক্রিয়া চলছে
সেনার এই উচ্চপদস্থ আধিকারিক জানান, আমেরিকাতে আট বছরের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যার মধ্যে 4 বছর সক্রিয় এবং 4 বছর সংরক্ষিত। ১০ সপ্তাহের ট্রেনিং এবং গড় বয়স রাখা হয়েছে ২৭ বছর। ব্রিটেনে ১৬ বছর রাখা হয়েছে। সেখানে কাজ ১২ বছরে হয়। চীনের উদাহরণ দিয়ে তিনি বলেন, সৈনিকদের (আবশ্যিক সামরিক চাকরি) ক্ষেত্রে ১৮ বছর বয়সে ২ বছর নিয়োজিত থাকতে হয়। তবে আমরা ভিন দেশকে কপি-পেস্ট করতে পারি না বলে জানান জেনারেল পুরি। সমাধান দেশের মধ্যেই নিজেদের মধ্যে হবে বলেও এদিন মন্তব্য তাঁর।












Click it and Unblock the Notifications