Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অগ্নিবীর হয়ে শহিদ হয়েছে ছেলে, কোনও অর্থ সাহায্য মেলেনি, অভিযোগ পরিবারের

অগ্নিবীর পদ নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। এবার একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে। চার বছরের জন্য সেনায় যোগ দিতে পারবেন যেকেউ। তাঁদের মর্যাদা সেনার মতোই হবে। কিন্তু সত্যিই কি সেটা পাচ্ছেন সকলে। বিতর্ক শুরু হয়ে এক অগ্নিবীর শহিদ হওয়ার পরে।

পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা অগ্নিবীর পদে যোগ দিয়েছিলেন। তিনি শহিদ হন। তাঁর পরিারের অভিযোগ এখনও সেনা বা কেন্দ্র কারোর কাছ থেকে কোনও আর্থিক সাহায্য তাঁরা পাননি। ইন্ডিয়ান এক্সপ্রেস নামে এক ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের অজয় সিংয়ের পরিবার এই কথা জানিয়েছেন।

Rahul gandhi

লুধিয়ানার রামগড় সরদারন নামে একটি গ্রামে থাকেন তাঁরা। পরিবারের লোকেরা জানিয়েছেন ৬ মাস হয়ে গিয়েছে তাঁদের ছেলে শহিদ হয়েছে। কিন্তু কেন্দ্র বা সেনা বাগিনী কারোর কাছ থেকেই একটি টাকাও আর্থিক সাহায্য তাঁরা পাননি। স্থানীয় কংগ্রেস নেতা সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।

তারপরেই সংসদে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন একটি টাকাও পাননি পরিবারের কেউ। কেন্দ্র যে অগ্নিপীরদের কোনও আর্থিক সাহায্য দেয় না সেটা প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। স্থানীয় কংগ্রেস নেতা স্মিথ সিং জানিয়েছিলেন যে শহিদ অগ্নিবীরের পরিবার কেবল মাত্র ইন্সোরেন্সের টাকা পেয়েছে কেন্দ্রের কোনও আর্থিক সাহায্য পায়নি।

কংগ্রেস নেতার এই অভিযোগের পর পাল্টা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন অজয় সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। চলতি বছরে জানুয়ারি মাসে কাশ্মীরের রাজৌড়িতে ল্যান্ড মাইন বিস্ফোরণে শহিদ হয়েছিলেন অজয় সিং। লোকসভা নির্বাচনের সময় লুধিয়ানায় অজয় সিংয়ের গ্রামে প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী।

অজয় সিংয়ের বাবা চরণজিৎ সিং কালা জানিয়েছেন ইন্সোরেন্সের ৯৮ লক্ষ টাকা তারা হাতে পেয়েছে। তাতে সেনার দেওয়া ইন্সোরেন্সের ৪৮ লক্ষ টাকার একটি চেক ছিল। কিন্তু কোনও রকম আর্থিক সাহায্য তারা পাননি। এছড়া ৬০ লক্ষ টাকা তারা পেয়েছে যেটি তাঁর ছেলে লাইফ ইন্সোরেন্সের থেকে পাওয়া।

এদিকে পাঞ্জাব সরকার অজয় সিংয়ের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছে। তবে রাজনাথ সিং ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার যে কথা বলেছেন সেটা একেবারেই মিথ্যে বলে দাবি করেছে পরিবার। সেনা বাহিনীর কাছ থেকেও কোনও আর্থিক সাহায্য তারা পাননি বলে জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+