Bangladesh: ঢাকায় আগরতলা-কলকাতা বাসে ‘ইচ্ছাকৃত’ দুর্ঘটনা, ‘অবদান ভুলে গেছে বাংলাদেশ,’ কড়া নিন্দা মানিক সাহার
Bangladesh: বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ। চিন্ময় প্রভুর (Chinmoy Prabhu) গ্রেফতারির পর থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছে হিন্দুরা। এরপরই তাঁদের উপর নৃশংস অত্যাচার করা হচ্ছে। আর এবার আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী বাসে (Bus Attacked) হামলা চালানো হল। ভারতীয় যাত্রীবোঝাই বাসে ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি।
সূত্রের খবর, কলকাতার দিকে আসার সময় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাসে হামলা চালানো হয়। পেছন থেকে বাসটিকে ইচ্ছাকৃত একটা কারগো ট্রাক ধাক্কা মারে। যার জেরে সামনে থাকা অটোর সঙ্গে প্রবল জোরে সংঘর্ষ হয় বাসটির। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতায় আসছিলেন যাত্রীরা। দুর্ঘটনার পর সেই যাত্রীদের উপর একদল ক্ষুব্ধ জনতা চড়াও হয় বলে অভিযোগ।

ইচ্ছাকৃত এই দুর্ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। বাংলাদেশ সরকারকে কড়া ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন তিনি। মানিক সাহা এদিন বলেন, "ভারতের অবদান বাংলাদেশের ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে ওদের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদান উল্লেখযোগ্য। কিন্তু ভারতীয়দের উপর এহেন হামলা সমস্ত ঐতিহাসিক পরম্পরাকে এক লহমায় ভুলিয়ে দেয়।"
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন (Attack on Hindus) অব্যাহত। চট্টগ্রামে নতুন করে তিনটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর প্রতিবাদে সরব হন ইসকনের সন্ন্যাসীরা। তাঁদের উপরই আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা। অন্তত চারটি জেলায় সমানে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে, বাংলাদেশের নামী অনলাইন পোর্টালের সম্পাদককে গ্রেফতার করার অভিযোগ। পরে তাঁকে অবশ্য মুক্তি দেওয়া হয় বলে দাবি করেছে বাংলাদেশ সরকার। ঢাকার কারওয়ান বাজারে সবজি কিনতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক মুন্নী সাহা। তাঁকে দেখে চড়াও হন একদল বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। অন্যদিকে, চিন্ময় প্রভুর সেক্রেটারি-সহ আরও ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications