ফের মহারাষ্ট্র, রত্নাগিরিতে নার্সিং ছাত্রীর উপর নির্যাতন চালালো অটোচালক
আরজি কর কাণ্ডে বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে৷ সেই আন্দোলনে বিরোধী দলগুলি রাস্তায় নেমে আন্দোলন করছে৷ ধর্ষণ, নারী নির্যাতন নিয়ে সরব মহিলা সমাজ৷ দেশজুড়েও এই ঘটনায় প্রতিবাদ দেখা গিয়েছে। সেই আবহতেই আরও একটি ধর্ষণের ঘটনা সামনে এল৷ নার্সিং ছাত্রী যৌন লালসার শিকার হলেন।
দেশজুড়েই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে৷ দেশের বিভিন্ন জায়গায় চলতি মাসে একাধিক নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনার অভিযোগ উঠেছে। এবার এক নার্সিং ছাত্রী অটো চালকের লালসার শিকার হলেন৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নিগিরিতে।

মহারাষ্ট্রের রত্নগিরিতে এক নার্সিং ছাত্রী বাড়ি ফিরছিলেন। তিনি একটি অটোতে বাড়ি যাওয়ার জন্য সওয়ারি হন। অটোচালক তাকে জল খেতে দেয়। সেই জল খাওয়ার কিছু সময় পরেই অচেতন হয়ে পড়েছিলেন ওই ছাত্রী৷ সেই সুযোগে চালক অটো নিয়ে একটি নির্জন জায়গায় চলে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এই ঘটনা সামনে আসতেই প্রবল ক্ষোভ তৈরি হয়৷ নার্সিং পড়ুয়ারা, নার্স, চিকিৎসকরদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ জেলা জুড়ে তারা প্রতিবাদে নেমেছেন বলে খবর৷ আজ মঙ্গলবার জেলার সব হাসপাতালের বাইরে নার্সরা বিক্ষোভ দেখিয়েছেন তাদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন চিকিৎসকরাও।
হাসপাতালে নার্স, চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন অচিকিৎসক কর্মীরাও। সাধারণ মানুষজনও বিক্ষোভ করছেন এই বিষয়ে। জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। রাস্তা অবরোধের ঘটনাও সামনে এসেছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, ১৯ বছরের এক নার্সিং ছাত্রীর সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ওই নার্সিং পড়ুয়াকে মাদক মেশানো জল খাওয়ানো হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় এই ধর্ষণের ঘটনা হয়। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত অটোচালকের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। চলতি মাসে মহারাষ্ট্রের বদলাপুরে স্কুল ছাত্রীদের উপর যৌন নির্যাতন চলেছিল৷ সেই ঘটনার আঁচ এখন রয়েছে। তার মধ্যেই এই অবস্থা।












Click it and Unblock the Notifications