ফের গ্র্যামি জয় ভারতের, তৃতীয়বার সঙ্গীতের সেরা সম্মান ঘরে তুললেন রিকি কেজ
এই নিয়ে ততীয়বার গ্র্যামি জয় করলেন ভারতীয় মিউজিক কম্পোজার রিকি কেজ
ফের সঙ্গীতে সেরার শিরোপা ঘরে তুলল ভারত। এবার গ্র্যামি পুরস্কার পেলেন ভারতীয় মিউজিক কম্পোজার রিকি কেজ। বেস্ট নিউ এজ মিউডিক অ্যালবমের জন্য গ্র্যামি পেয়েছেন তিনি। যদিও রিকি কেজের এটি তৃতীয় গ্র্যামি। তাঁর তৈরি ডিভাইন ডাইডস নামে অ্যালবমটি সেরার পুরস্কার পেয়েছে।

ভারতীয় সঙ্গীতের জাদু আবারও গোটা বিশ্বকে মোহিত করেছে। তার সেরার স্থান ফের ছিনিয়ে নিয়েছে ভারত। তৃতীয়বারের জন্য সঙ্গীতের আন্তর্জাতিক সেরার সম্মান আবারও ভারতের ঝুলিতে। কয়েকদিন আগেই আরআরআর ছবির গানের জন্যে সেরা সঙ্গীতের পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছিল ভারত। আবারও সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে। বিশ্বের তাবর শিল্পপতিদের হারিয়ে দিয়েছেন তিনি।
এর আগেও একাধিকবার গ্র্যামি জিতেছেন তিনি। ২০১৫ সালে প্রথম গ্র্যামি জিতেছিলেন রিকি কেজ। উইন্ড অব সামসেরা নামে অ্যালবমের জন্য। তার পরে আবার গ্র্যামি পান রিকি কেজ। এবার তাঁর অ্যালবমের নাম ছিল দ্য পুলিশ। সেই অ্যালবমের জন্য গ্র্যামি পেয়েছিলেন তিনি। তারপরে আবারও গ্র্যামি জিতলেন রিকি কেজ। বেঙ্গালুরুর ছেলে রিকি। তাঁর এই সম্মান জয়ে স্বাভাবিক ভাবেই গর্বিত ভারতীয়রা। যদিও তিনি এখন লন্ডনে বসবাস করেন।












Click it and Unblock the Notifications